Wednesday, April 8, 2026

স.র্বহারা মানুষের নিজেদের অধিকার ফিরে পেতে এই আন্দোলন চলবে: ফিরহাদ

Date:

Share post:

বাংলার মানুষের দাবি আদায়ে দুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দিল্লিতে ধর্না কর্মসূচি নিয়েছিল। তারই রেশ টেনে বৃহস্পতিবার রাজভবনে লক্ষাধিক ভুক্তভোগীর চিঠি নিয়ে রাজ্যপালের কাছে হাজির হন তাঁরা। যদিও রাজ্যপাল এদিন রাজভবনে ছিলেন না।

এদিন বক্তব্য রাখতে গিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,বাংলার মানুষের অধিকার আদায়ে রাজঘাটে গান্ধীজিকে সম্মান জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কয়েকজন শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। বিশাল পুলিশ বাহিনী দিয়ে গোটা রাজঘাট ঘিরে নিয়েছে অমিত শাহের পুলিশ। সাংবাদিকদের পর্যন্ত নিগ্রহ করা হয়েছে। তাঁদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। পরের দিন যন্তর মন্তরে বাংলার গরিব মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গিয়েছিল নিজেদের হকের টাকার দাবি নিয়ে। তাঁদেরও আটকে দিল দিল্লি পুলিশ। যে পরিমাণ পুলিশ দিয়ে তৃণমূলের গণতান্ত্রিক আন্দোলন আটকালো, সেই পুলিশ মণিপুরে পাঠালে এতদিনে রাজ্যটিতে শান্তি ফিরে আসতো।

এরপর অভিষেকের নেতৃত্বে যখন আমরা কৃষিভবনে গেলাম, তখন পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন কেন্দ্রের মন্ত্রী। তারপর আমাদের মন্ত্রী-সাংসদদের পুলিশ তুলে নিয়ে গেল। আমরা ভয় পাইনি। আমরা লড়াই করতে জানি। এই লড়াই শেষ হবে সেদিন, যেদিন সর্বহারা মানুষগুলো নিজেদের অধিকার ফিরে পাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই লড়াই চলবে।

সিপিএম টিভি চ্যানেলে বসে সেটিংয়ের কথা বলে। কিন্তু সিপিএম-বিজেপি এক ভাষায় কথা বলে। আসল সেটিং তো সিপিএম করে। সেটিং এ রাজ্যের কংগ্রেস করে। তাই ওরা বাংলার বুকে শূন্য হয়ে গিয়েছে। আমাদের ভোট শতাংশ কমেনি। কিন্তু সিপিএম-কংগ্রেসের ভোট সব বিজেপিতে চলে গিয়েছে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...