Saturday, April 4, 2026

উৎসবের মরসুমে বাড়ছে না ইএমআই, রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

Date:

Share post:

উৎসবের মরসুমে স্বস্তি! রেপো রেট অপরিবর্তিতিও রাখল রিজার্ভ ব্যাঙ্ক। এরফলে সুদের হার ও ইএমআই বাড়বে না।স্বভাবতই মুখ্য হাসি মধ্যবিত্তর।শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ জানান, আরবিআই রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখছে। মনিটারি পলিসি কমিটির বৈঠকে সর্বসম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে চতুর্থবার অপরিবর্তিত রইল রেপো রেট।

আরও পড়ুনঃ সিকিমের বিপর্য*য়ে ব্যাপক ক্ষয়ক্ষ.তি!মৃ.তের সংখ্যা কত?
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট থাকবে ৬.২৫ শতাংশ। এদিকে মার্জিনাল স্ট্যান্ডিং ফেলিসিটি রেট থাকবে ৬.৭৫ শতাংশ। ব্যাঙ্ক রেট থাকবে ৬.৭৫ শতাংশ। এছাড়া ফিক্সড রিভার্স রেপো রেট থাকবে ৩.৩৫ শতাংশ।
এর আগে গত ফেব্রুয়ারি মাসেও রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছিল আরবিআই। তবে গত এপ্রিল মাসে রেপো রেট অপরিবর্তিত রাখা হয়। আর এবার জুন ও অগস্ট মাসেও পরিবর্তন করা হয়নি রেপো রেট। আজ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করলেন, মনেটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেপো রেট বৃদ্ধি না করায় ঋণগ্রহীতাদের পকেটে টান পড়বে বলে আশাই করা যায়। তবে রেপো রেট বৃদ্ধি না হওয়ায় বিভিন্ন ব্যাঙ্কের স্থায়ী আমানতের হারও অপরিবর্তিত থাকবে।
বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়ছে এবং এর প্রভাব শেষ পর্যন্ত দেশেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু আরবিআই এই মুহূর্তে নিশ্চিত যে সুদের হার কম রাখাই দেশের অর্থনীতির জন্য সঠিক হবে। আরবিআই-এর আর্থিক নীতি সংক্রান্ত কমিটির যুক্তি, নিম্ন সুদের হারের ফলে ব্যবসার জন্য ঋণ নেওয়া সহজ হবে। অর্থনীতির আউটপুট এবং জিডিপি হার বাড়াতে সাহায্য করবে কম সুদের হার। তবে আশঙ্কা, কম সুদের হারে মুদ্রাস্ফীতিও বাড়তে পারে।

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...