Thursday, June 25, 2026

পুজোর মুখে সুখবর দিল হাওয়া অফিস! কাল থেকেই আবহাওয়ার বড় বদল

Date:

Share post:

শুরু পুজোর কাউন্টডাউন। তারইমধ্যে একনাগাড়ে চলছে বৃষ্টি। প্রবল বৃষ্টিতে কোথাও কোথাও বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে। তাতেই পুজোর মুখে দুচিন্তায় পড়েছে সকলে। কবে কাটবে দুর্যোগের মেঘ? পুজোতে কী এবারও বৃষ্টি হবে?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ ধীরগতিতে বাংলাদেশের দিকে এগোচ্ছে। ফলে শুক্রবার থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে। আগামীকাল অর্থাৎ শনিবার থেকে দেখা মিলবে ঝকঝকে আকাশের। তবে নিম্নচাপের দাপটে শুক্রবারও বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ বৃষ্টিতে ব্যাহত ধ*স সরানোর কাজ, সিকিমে এখনও আটকে ৩০০ পর্যটক

হাওয়া অফিস সূত্রের খবর, শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। বেলা বাড়লে সূর্যের দেখা মিলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষত কোচবিহার ও আলিপুরদুয়ারে শুক্রবারও ভারী বৃষ্টিপাত হবে। হালকা ও মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই ওপরের দিকের পাঁচ জেলাতে। সোমবারের পর উত্তরবঙ্গের সামগ্রিক আবহাওয়ার উন্নতি হবে।
কলকাতায় অবশ্য শুক্রবার থেকেই কমবে বৃষ্টির সম্ভাবনা। তবে কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে পরিবর্তন হবে আবহাওয়ার। বাড়বে তাপমাত্রা।

আপাতত বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে যাবে সেটি। আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশে ঢুকে শক্তি ক্ষয় করবে। তারপরই পুরোপুরিভাবে কাটবে নিম্নচাপের প্রভাব।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৫ শতাংশ।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...