Monday, April 6, 2026

অস্থায়ী বা চু.ক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও সংর.ক্ষণের সুযোগ ! সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Date:

Share post:

শুধুমাত্র স্থায়ী সরকারি চাকরিতে নয়, অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও সংরক্ষণের সুযোগ পাবেন পিছিয়ে পড়ারা। সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের সব মন্ত্রক এবং দফতরকে এই নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

এতদিন স্থায়ী সরকারি চাকরির ক্ষেত্রে তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্তরা সংরক্ষণের আওতায় ছিলেন। তবে অস্থায়ী চাকরির ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক নয়। এবার মোদি সরকার জানিয়ে দিল, অস্থায়ী এবং সাময়িক নিয়োগেও সংরক্ষণ দেওয়া হবে। কেন্দ্র জানিয়েছে ৪৫ দিন বা তার বেশি সময়ের জন্য নিয়োগ করা হলে সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে সংরক্ষণ নীতি মেনে চলতে হবে। অর্থাৎ স্থায়ী নিয়োগের ক্ষেত্রে যে হারে সংরক্ষণ দেওয়া হয়, অস্থায়ী নিয়োগেও সেই হারে সংরক্ষণ দেওয়া হবে। কেন্দ্র আদালতে জানিয়েছে, অস্থায়ী চাকরিতে সংরক্ষণের সুপারিশ করেছিল তফসিলি জাতি ও উপজাতি সংক্রান্ত সংসদীয় কমিটিই। সেই সুপারিশ মেনে নিয়েছে তাঁরা।

এই মুহূর্তে গোটা দেশে জাতিগত জনগণনাকে ইস্যু করতে চাইছে বিরোধীরা। কংগ্রেস ইতিমধ্যেই ওবিসিদের বঞ্চনা নিয়ে প্রচার শুরু করে দিয়েছে। কেন্দ্রের এই নয়া সিদ্ধান্ত কিছুটা হলেও বিরোধীদের সেই প্রচারের পালটা হাতিয়ার বলে মনে করছে ওয়াকিবহালমহল।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...