Saturday, June 27, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্রথম ম‍্যাচে নামার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ডেঙ্গিতে আক্রান্ত শুভমন গিল। ডেঙ্গি আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে হয়ত খেলতে পারবেন না শুভমন। কতদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে সেটাও পরিষ্কার নয়। তাহলে প্রশ্ন হল, রোহিত শর্মার সঙ্গে কে ওপেন করবেন?

২) এশিয়ান গেমসে নজির গড়ল ভারত। এশিয়ান গেমসে ইতিহাসে প্রথমবারের জন্য ১০০ পদক নিশ্চিত করল ভারত। আর ফলে নজির গড়ল ইন্ডিয়া। এবার এশিয়ান গেমসে এবার নমার আগেই থেকেই ভারতের মন্ত্র ছিল ‘ইস বার শ পার’। আর সেই মন্ত্রকে মাথায় রেখেই চিনের হ্যাংঝউতে পদকের সেঞ্চুরি করলেন ভারতীয় খেলোয়াড়রা।

৩) প্রকাশিত হয়ে গেল ২০২৩-২৪ আইলিগের ক্রীড়াসূচি। ২৮ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আইলিগ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে রিয়াল কাশ্মীর এফসি এবং রাজস্থান ইউনাইটেড। ২৯ অক্টোবর মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম ম‍্যাচ।

৪) জয় দিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপের অভিযান শুরু করল পাকিস্তান। প্রথম ম‍্যাচে নেদারল্যান্ডসকে হারাল ৮১ রানে। পাকিস্তানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন রিজওয়ান এবং সৌদ শাকেল। দুজনেই করেন ৬৮ রান।

৫) এশিয়ান গেমসে সোনার পদক জয় ভারতীয় পুরুষ হকি দলের। ফাইনালে জাপানকে ৫-১ গোলে হারাল হরমনপ্রীত সিং-এর দল। ভারতের হয়ে জোড়া গোল হরমনপ্রীতের। একটি করে গোল অভিষেক, অমিত রুহিদাস এবং মনপ্রীত সিং-এর।

আরও পড়ুন:জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু পাকিস্তানের, নেদারল্যান্ডসকে হারাল ৮১ রানে

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...