Wednesday, June 24, 2026

Telengana: বিজেপিতে যোগ দিলেন বে.আইনি জু.য়া ক্লাব চালানোয় অ.ভিযুক্ত চিকোটি প্রবীণ

Date:

Share post:

দুর্নীতিগ্রস্ত, অপরাধীরাই বিজেপির(BJP) অন্যতম সম্পদ। ফের একবার তা প্রমাণিত হল দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায়। চলতি বছর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার বিজেপিতে যোগ দিলেন বেআইনি জুয়া ক্লাব চালানোয় অভিযুক্ত চিকোটি প্রবীণ। বরকতপুরায় বিজেপি হায়দ্রাবাদ ইউনিট অফিসে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ডি কে অরুণার উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি।

আনুষ্ঠানিকভাবে গেরুয়া উত্তীরিও দিয়ে প্রবীণকে দলে অন্তর্ভুক্ত করেন ডিকে অরুণা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানা বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। বিজেপি যোগের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রবীন বলেন, বিজেপিতে আমার যোগদান নিজের ঘরে ফেরার। তাঁর কথায়, “যদিও আমি অতীতে বিজেপির সদস্য ছিলাম না, তবে আমি দীর্ঘদিন ধরে দলের কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম। এটি হারানো শিশুর বাড়িতে ফিরে আসার মতো।”

 

প্রবীণ আরও বলেন, সেপ্টেম্বরেই তার বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তার এবং রাজ্য বিজেপি নেতাদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝির জন্য সেটা সম্ভব হয়নি। তিনি বলেন,  “এখন আমি পার্টিতে যোগ দিয়েছি, আমি খুশি। বিজেপি সুশৃঙ্খল একটি দল এবং আমি শৃঙ্খলাবদ্ধ সৈনিকের মতো দলের জন্য কাজ করব।” উল্লেখ্য, ভারতে এবং বিদেশে বেআইনি জুয়ার ক্লাব এবং ক্যাসিনো চালানোর অভিযোগে মামলা চলছে প্রবীণের বিরুদ্ধে।  গত ১২ সেপ্টেম্বর তিনি তার অনুগামী ও সমর্থকদের একটি বিশাল মিছিল নিয়ে বিজেপির রাজ্য সদর দফতরে গিয়েছিলেন, কিন্তু যখন তিনি পৌঁছান সেখানে, পার্টির রাজ্য সভাপতি জি কিষাণ রেড্ডি সহ অন্য নেতারা যাঁরা তাঁকে দলে স্বাগত জানানোর কথা ছিল, কেউ উপস্থিত ছিলেন না ৷ তেলেঙ্গানা বিজেপির একজন নেতা বলেছেন যে বেশ কয়েকজন বিজেপি নেতা তেলেঙ্গানার দলের নির্বাচনী ইনচার্জ প্রকাশ জাভড়েকরের কাছে অভিযোগ করেছিলেন যে প্রবীনের দলে যোগদান দলকে বিড়ম্বনে ফেলবে। যদিও শেষ পর্যন্ত তাকে দলে নিয়েই নিল গেরুয়া শিবির।

আরও পড়ুন- বঞ্চিত.দের পাশে থাকার বার্তা, অবস্থান মঞ্চ থেকে বিজেপিকে তু.লোধনা শতাব্দীর

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...