Saturday, April 4, 2026

মোদি সরকারকে হ.টানোর দাবিতে স.রব ‘সময়ের ডাক’-এর বন্ধুরা

Date:

Share post:

রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে যাঁরা পথে নেমেছিলেন, এবার কেন্দ্রে পরিবর্তনের ডাক দিয়ে ফের একজোট হলেন তাঁরা। মোদি সরকার একশো দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পের বরাদ্দ টাকা আটকে রেখে রাজ্যের গবির মানুষকে ভাতে মারার চেষ্টা করছে। এই অভিযোগ তুলে ফের পথে নেমেছেন পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীদের একাংশ। শনিবার তাঁদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় মহাজাতি সদনে। সেখান থেকেই রাজভবনের সামনে তৃণমূলের (TMC) ধর্না ও প্রতিবাদের প্রতি সমর্থনের কথা ঘোষণা করলেন ‘সময়ের ডাক’-এর বন্ধুরা। ছিলেন গায়ক নচিকেতা, পরিচালক হরনাথ চক্রবর্তী, অধ্যাপক ভাস্কর গুপ্ত, অরূপ শঙ্কর মৈত্র, অধ্যাপক দীপঙ্কর দে, বিশ্বনাথ চক্রবর্তী, সিদ্ধার্থ গুপ্ত, দেবপ্রিয় মল্লিক, প্রদীপ গুহ ঠাকুরদা, সমীর পুততুণ্ড প্রমুখ। ছিলেন তৃণমূল নেতা পূর্ণেন্দু বসুও (Purnendu Basu)।

সাংবাদিক বৈঠকে প্রত্যেকেই এক সুরে রাজভবনের ধর্নার প্রতি তাঁদের সমর্থন জানান। উপস্থিত না থেকেও বার্তা পাঠিয়ে সমর্থন জানান কবীর সুমন ও সুবোধ সরকাররা। সাংবাদিক বৈঠকের পর তাঁরা মহাজাতি সদন থেকে সরাসরি ধর্না মঞ্চে উপস্থিত হন এবং নিজেদের বক্তব্য পেশ করেন। প্রত্যেকেই একসুরে ২০২৪-এর মোদি মুক্ত ভারত গড়ার উপর জোর দেন। বলেন, কোনও সভ্য দেশের সরকার বিরোধীদের সঙ্গে উপর এমন আচরণ করে না।

আরও পড়ুন- তিস্তাবাজারে দুর্গ.তদের প্রতিটি ত্রাণ শিবির পরিদর্শন অরূপের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...