Tuesday, April 7, 2026

আকাশে পুজোর আমেজ, সাদা মেঘে পাকাপাকি বর্ষা বিদায়ের লক্ষণ!

Date:

Share post:

শেষ মুহূর্তে একের পর এক নিম্নচাপের বাউন্সারে বর্ষার (Rain) স্কোর লাইন চিন্তায় ফেলেছিল বাঙালিকে। মহালয়ার (Mahalaya) আর সাত দিন বাকি। তাহলে কি দেবীপক্ষের সূচনাতেও থাকবে দুর্যোগ, এই প্রশ্ন উঁকি দিয়েছিল পুজো উদ্যোক্তা থেকে পটুয়াপাড়া সর্বত্র। কিন্তু শনিবার সকালে রাজ্যজুড়ে রোদ ঝলমলে আবহাওয়া কি বুঝিয়ে দিল পাকাপাকিভাবে বর্ষা বিদায় দিয়েছে? আকাশে বাতাসে এখন শুধুই পুজো পুজো গন্ধ। বাংলা হাসছে, কারণ বৃষ্টির অসুরকে অচিরেই বধ করেছে সূর্যদেব!

 

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আগামী তিন চার দিনের খুব একটা ভারী বৃষ্টির লক্ষণ নেই। নিম্নচাপ বাংলাদেশের দিকে সরতেই আরও গতি এল বর্ষার বিদায়ে। আগামী দিন দুয়েকের মধ্যে প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার বেশ কিছু জায়গা থেকে বিদায় নিতে পারে মৌসুমী বায়ু।আবহাওয়া দফতরের নজর এখন সাগরের দিকে। সাধারণভাবে ১২ অক্টোবর কলকাতা থেকে বিদায় নেয় বাংলা। হাওয়া অফিস জানিয়েছে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শনিবার থেকেই পরিস্থিতির বদল হচ্ছে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টি কমবে উত্তরেও। আগামী সপ্তাহের মধ্যে পুরোপুরি বিদায় নেবে বর্ষা।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...