Saturday, June 27, 2026

এশিয়ান গেমসে ১০০ পদক, শুভেচ্ছা মোদির

Date:

Share post:

এশিয়ান গেমসে নজির গড়ল ভারত। এশিয়ান গেমসে ইতিহাসে প্রথমবারের জন্য ১০০ পদক ভারতের। আর এর ফলে ইতিহাস তৈরি করল ইন্ডিয়া। আর পরই দেশকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এখনও বেশ কিছু ইভেন্ট পদক বাকি ভারতের। আশা রয়েছে অন‍্য ইভেন্টেও।

এবার এশিয়ান গেমসে নমার আগেই থেকেই ভারতের মন্ত্র ছিল ‘ইস বার শ পার’। আর সেই মন্ত্রকে মাথায় রেখেই চিনের হ্যাংঝউতে পদকের সেঞ্চুরি করলেন ভারতীয় খেলোয়াড়রা। এদিন মহিলা কবাডি দলের হাত ধরে সোনা জয় হতেই এশিয়ান গেমসে ১০০টি পদক জয় ভারতের। এশিয়ান গেমসে নজির গড়ল ইন্ডিয়া। আর এর পরই টুইটারে মোদি লেখেন,” এশিয়ান গেমসে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। নজির গড়ল ইন্ডিয়া। ভারতবাসী গর্বিত এবং রোমাঞ্চিত যে আমরা ১০০ টি পদকের একটি অসাধারণ মাইলফলক ছুঁয়েছি। আমি আমাদের অসাধারণ ক্রীড়াবিদদের আমার আন্তরিক অভিনন্দন জানাই যাদের প্রচেষ্টা ভারতকে এই ঐতিহাসিক মাইলফলকের দিকে নিয়ে গেছে। প্রতিটি বিস্ময়কর পারফরম্যান্স ইতিহাস তৈরি করেছে এবং আমাদের হৃদয় গর্বে ভরিয়েছে। আমি আমার দেশের ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতার জন‍্য উন্মুখ হয়ে রয়েছি।”

এদিকে শনিবার এশিয়ান গেমসে একাধিক সোনার পদক ভারতের ঝুলিতে। কম্পাউন্ড তিরন্দাজির মহিলা এবং পুরুষ বিভাগে সোনা জয় ভারতের। পাশাপাশি মহিলা কবাডি দলের হাত ধরে সোনা জিতল ভারত।

আরও পড়ুন:শনিবার সোনার হ‍্যাটট্রিক, তিরন্দাজি-কবাডিতে সোনার পদক জয় ভারতের

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...