Saturday, June 27, 2026

নিকষ অন্ধকারে চাঁদের বুকে চিরতরে ইতিহাস হল প্রজ্ঞান! আর জাগবে না কোনওদিন..

Date:

Share post:

চন্দ্রযান ৩ (Chandrayaan 3) ইতিহাস তৈরি করেছে, মহাকাশ গবেষণায় ইসরোর (ISRO) মুকুটে নতুন পালক জুড়ে দিয়েছে। তবে এবার সাঙ্গ হল খেলা, এসেছে বিদায় বেলা। চিরঘুমে ডুবল ল্যান্ডার ‘বিক্রম’ (Vikram ) আর তার যোগ্য সঙ্গী রোভার ‘ প্রজ্ঞান’ (Pragyan)। ইসরোর বিজ্ঞানীদের শত ডাকাডাকিতেও আর তারা সাড়া দেবে না।

চাঁদের দেশে একবার অন্ধকার হয়ে আলো ওঠার পরে সেই মেয়াদও শেষ হয়েছে। ৪ অক্টোবর চাঁদ মামার বাড়িতে সূর্য অস্ত গেছে। তার সঙ্গে ভারতের নাম চির উজ্জ্বল করে রাখা চন্দ্রযান ৩- এর দুই কাণ্ডারি চিরতরে বিদায় নিল। চাঁদে সূর্য ডোবার পরে ফের যখন আলোর দেখা পাওয়া যাবে, সেই সময় ইসরোর (ISRO) তরফে বিক্রম ও প্রজ্ঞানকে সক্রিয় করার আপ্রাণ চেষ্টা করা হয় । কাজটা অসম্ভব জেনেও, দক্ষিণ মেরুতে সফল অবতরণের অসাধ্যসাধনের আত্মবিশ্বাসে ভর করে হাল ছাড়েননি ভারতীয় বিজ্ঞানীরা। তবে এবার তাঁদের হাল ছাড়তেই হল। গত ২৩ অগাস্ট সন্ধে নাগাদ ইতিহাসের পাতায় নাম তোলে ভারত। টানা সপ্তাহ ২ ধরে চাঁদের মাটি থেকে একাধিক তথ্য ইসরোকে পাঠিয়েছে রোভার প্রজ্ঞান। ইসরোর এই সাফল্যকে কুর্নিশ জানায় বিশ্বের তাবড় মহাকাশ গবেষণা সংস্থা। সেই বিক্রম আর প্রজ্ঞান ইতিহাসের পাতায় পাকাপাকি জায়গা করে খবরের শিরোনাম থেকে বিদায় নিল। বিজ্ঞানীরা জানিয়ে দিলেন আর জাগবে না বিক্রম-প্রজ্ঞান। শেষ হলো তাদের লাইফ লাইন।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...