Saturday, April 4, 2026

শীতের আগেই নয়া লুক! এবার নীল-সাদা রঙে সাজছে কলকাতার বাস-ট্রাম, থাকবে নকশাও

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের সরকার ক্ষমতায় আসার পরেই রাজ্যে সৌন্দর্যায়নের জন্য চারদিক হয়ে উঠেছে নীল সাদা। স্কুল কলেজ থেকে ফুটপাতের রেলিং নীল সাদা হয়ে উঠেছে। এবার কলকাতার বাস ট্রাম হতে পারে নীল সাদা। সঙ্গে থাকবে নকশাও। শীতের আগেই প্রস্তুতি শুরু হয়ে যাবে তবে এখন থেকেই তার তোড়জোড়ের খামতি নেই।

পরিবহণ দফতরের এই উদ্যোগে অর্থ দফতর অনুমোদন করেছে। কলকাতার রাস্তায় সিংহভাগ বাস এবার হবে নীল সাদা। সব মিলিয়ে ৭৭৫টি সরকারি বাসে নীল সাদা রং হবে বলে খবর। শুধু তাই নয়, ৬৫টি ট্রামকে নীল সাদা রঙে দেখা যাবে। শীতের মরসুমে কলকাতার রাস্তায় দেখা যাবে এই নীল সাদা বাস আর ট্রাম। সৌন্দর্য বৃদ্ধি করতে নকশাও থাকবে এই সব যানবাহনের গায়ে। নবান্নের তরফে সেই নকশার অনুমোদনও পাওয়া গিয়েছে।

যদিও বিরোধীরা আগেও নীল সাদা নিয়ে অনেকরকম কটাক্ষ করেছিলেন। তবে উন্নয়নের ক্ষেত্রে কর্ণপাত না করেই রাজ্য প্রশাসন এগিয়ে গিয়েছে নিজেদের কাজে এবং মানুষের তরফে যথেষ্ট সাড়া পাওয়া গিয়েছে। সবমিলিয়ে, এবার কলকাতার রাস্তায় নীল সাদা বাস ট্রাম দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

আরও পড়ুন- স্নাতক পর্বেই পড়ুয়াদের সিলেবাসে ‘ভারতীয় সংস্কৃতি’, ১৫ লক্ষ শিক্ষককে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা UGC-র

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...