Friday, April 3, 2026

পুর নিয়োগ মামলার তদ.ন্তে মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই!

Date:

Share post:

রবিবার সাত সকালে মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বাড়িতে পৌঁছে গেল সিবিআই (CBI)। খাদ্যমন্ত্রীর পর এবার মেয়রের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাঁর চেতলার বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী বলেই জানা যাচ্ছে। পুর নিয়োগ মামলার তদন্তেই ফিরহাদ হাকিমের সঙ্গে কথাবার্তা বলছেন সিবিআই অফিসাররা বলেই জানা যাচ্ছে। বাইরে থেকে এই মুহূর্তে কাউকে মেয়রের বাড়িতে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। মন্ত্রীর বাড়ির বাইরে ইতিমধ্যেই তৃণমূল কর্মীদের বিক্ষোভ শুরু হয়েছে।

আজ সকাল সাড়ে আটটা নাগাদ প্রায় সাত থেকে আটটি গাড়ি বের হয় নিজাম প্যালেস থেকে। চেতলা অগ্রণীর পাশে অবস্থিত মন্ত্রীর ফ্ল্যাটে হানা দেন গোয়েন্দারা। জানা যাচ্ছে প্রায় পাঁচ থেকে ছ’জন গোয়েন্দা আধিকারিক প্রবেশ করেছেন ফ্ল্যাটের ভিতরে। সূত্রের খবর, মন্ত্রী বাড়িতেই রয়েছেন। কোনও রকম উত্তেজনা এড়াতে মোতায়েন রয়েছে এক কোম্পানির জওয়ান। কিছুক্ষণ আগে ফিরহাদ হাকিম কন্যা প্রিয়দর্শিনীকে বাবার বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। মন্ত্রীর বাড়ি সংলগ্ন রাস্তায় যান চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ ।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...