Friday, April 3, 2026

আফগানিস্তানের ভূমি.কম্পে লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, আহ.ত এক হাজারের বেশি!

Date:

Share post:

আফগানিস্তানের ভূমিকম্পের (Afganistan Earthquake) ভয়াবহতা ক্রমশই প্রকট হচ্ছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা সাড়ে ৩০০ ছাড়িয়ে গেছে। শনিবার বেলা ১১টা নাগাদ ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিম আফগানিস্তান (Afganistan)। তারপর ৭ বার আফটার শক হয়।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম আফগানিস্তানের (West Afganistan) সর্ববৃহৎ শহর হেরাট (Herat City)। অনেক জায়গায় ভূমিধস হয় এবং বাড়ি ভেঙে পড়ে। প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৩৫০ পেরিয়ে গেছে। যত সময় যাচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে।

আফগান প্রদেশে ভূমিকম্পের জেরে গুরুতর জখম হয়েছেন অন্তত ১ হাজার জন। রাষ্ট্রসঙ্ঘের তরফে মৃত ও আহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।অত্যন্ত তৎপরতার সঙ্গে বিপর্যয় মোকাবিলা টিম উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানা যাচ্ছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...