Saturday, March 14, 2026

জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু ভারতের, অস্ট্রেলিয়াকে হারাল ৬ উইকেটে

Date:

Share post:

জয় দিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপের অভিযান শুরু ভারতের। এদিন বিশ্বকাপের ম‍্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ৬ উইকেটে। সৌজন্যে বিরাট কোহলি-কে এল রাহুল জুটি। টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত ইনিংস খেলে তাঁরা। ৮৫ রান কোহলির। ৯৭ রানে অপরাজিত রাহুল। ভারতের হয়ে দুরন্ত বোলিং রবীন্দ্র জাদেজার।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৯৯ রান করে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ৪১ রান ওয়ার্নারের। স্মিথ করেন ৪৬ রান। শূন‍্য রান মিচেল মার্শের। ২৭ রান লাবুশানের। ১৫ রান ম‍্যাক্সওয়েলের। ৮ রান ক‍্যামারুন গ্রীনের। কামিন্স করেন ১৫ রান। স্টার্ক করেন ২৮ রান। ভারতের হয়ে তিন উইকেট জাদেজার। দুটি করে উইকেট কুলদীপ যাদব এবং যশপ্রীত বুমরাহর। একটি করে উইকেট হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজ এবং আর অশ্বিনের।

জবাবে ব‍্যাট করতে নেমেই শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ঈশান কিষাণ। শূন‍্যরান করেন তিনি। দ্বিতীয় ওভারে আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এলবিডব্লিউ হন রোহিত। হেজেলউডের বল সোজা প্যাডে লাগে। অজিদের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দিয়ে ফিল্ড আম্পায়ার আউট দিলেও, রোহিত রিভিউ নেন। তাতেও আউটেরই সিদ্ধান্ত হয়। রোহিতও রানের খাতা খুলতে পারেননি। এর পর ওভারের শেষ বলে হেডজেলউডের বলে খারাপ শট খেলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শ্রেয়স আইয়ারও। তিনিও রানের খাতা খুলতে পারেননি। ৩ বল খেলে শূন্যতে সাজঘরে ফেরেন শ্রেয়স। এরপর অষ্টম ওভারে ফের হেডেলউডেরই বলে খারাপ শট খেলে ক্যাচ তুলে দিয়েছিলেন বিরাট কোহলি। ওভারের তৃতীয় বলে নিশ্চিত ভাবে চতুর্থ উইকেট হারাতে চলেছিল ভারত। শর্ট বলে বাজে শট খেলে বল পিছনের দিকে তুলে দিয়েছিলেন বিরাট। অ্যালেক্স ক্যারি এবং মিচেল মার্শ সেই ক্যাচ নেওয়ার জন্য দৌড়য়। মার্শ জায়গায় পৌঁছে গিয়েছে দেখে, ক্যারি বল ছেড়ে দেন। এদিকে ঠিকঠাক বলটি জাজ করতে না পেরে, ক্যাচ মিস করেন মার্শ। ওখানের ম‍্যাচে পুনর্জন্ম পান কোহলি। এরপর ভারতের ব‍্যাটিং লাইনকে টেনে তোলেন বিরাট কোহলি-কে এল রাহুল। ধীরে ধীরে টিম ইন্ডিয়াকে ম‍্যাচে ফিরিয়ে আনেন তারা। রানের সংখ‍্যা এগিয়ে নিয়ে যান বিরাট-রাহুল জুটি। ৮৫ রান করেন কোহলি। ৯৭ রানে অপরাজিত রাহুল। ১১ রানে অপরাজিত হার্দিক পান্ডিয়া। অজিদের হয়ে তিন উইকেট হ‍্যাজলউডের। একটি উইকেট মিচেল স্টার্কের।

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে উচ্ছ্বসিত জাড্ডু, কী করে এল সাফল্য? জানালেন তিনি

 

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...