Saturday, February 21, 2026

আজ বিশ্বকাপের মহারণ শুরু ভারতের, সামনে অস্ট্রেলিয়া

Date:

Share post:

আজ একদিনের ক্রিকেট বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম‍্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া। তার আগে বিশেষ প্রস্তুতি ভারত অধিনায়ক রোহিত শর্মার। শনিবার অনুশীলনে দেখা যায় থ্রোডাউন বিশেষজ্ঞ রঘু, নুয়ান ও দয়ানন্দের কাছে ব্যাটিং ঝালিয়ে নেন রোহিত। এছাড়া নেটে স্থানীয় বোলারদের বিরুদ্ধেও খেলেন তিনি। নেটে রোহিত চেষ্টা করছিলেন যাতে তিনি বল আকাশে না মারেন। বোঝা যাচ্ছিল, অজিদের বিরুদ্ধে সাবধানী ভূমিকা পালন করতে চান রোহিত। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার বিষয়ে নজর দিতে চান ভারত অধিনায়ক।

এদিকে অধিনায়ক রোহিত শর্মাকে অনুশীলনের শেষের দিকে শ্রেয়স আইয়ারের সঙ্গে দীর্ঘ আলোচনায় দেখা যায়। আইয়ারের ভুল শট গুলিকে বুঝিয়ে দিতে তাকে বিশেষ পরামর্শ দিতে দেখা গিয়েছে ভারতীয় অধিনায়ককে। শ্রেয়স-রোহিতের মাস্টারক্লাস আলোচনাটি প্রায় ৩০ মিনিট ধরে চলেছিল। প্রথম একাদশে সুযোগ পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা থাকলেও, নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন শার্দূল ঠাকুর। শুক্রবারের অনুশীলনে অনুপস্থিত থাকা কুলদীপ যাদব এদিন নেটে বল করেন রোহিতকে। কুলদীপের ফিরে আসাটা ইঙ্গিত দিচ্ছে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় রয়েছেন তিনি। অনুশীলন চলাকালীন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়কে দেখা যায় আইসিসি পিচ ও গ্রাউন্ড কমিটির প্রতিনিধি মাইক অ্যাটকিনসন ও স্থানীয় কিউরেটর রমেশের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে।

এদিকে প্রথম ম‍্যাচে সামনে অস্ট্রেলিয়া। এই নিয়ে ভারত অধিনায়ক বলেন,”বিশ্বকাপে অস্ট্রেলিয়া কত বড় দল তা সবাই জানেন। আমরা আমাদের শক্তির উপর নজর দিচ্ছি। আমরা কীভাবে ব্যাট করব বা বল করব, প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটি সত্য যে অস্ট্রেলিয়া এখানে বহু ক্রিকেট ম্যাচ খেলেছে। তাঁরা যত বেশি সম্ভব ম্যাচ ভারতে খেলেছে। এখন প্রত্যেকটি দলই প্রতিটি জায়গায় অসংখ্য ম্যাচ খেলে তাই প্রত্যেকটি দলই পরিস্থিতি বোঝে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, দলে বদল অস্কারের

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...

কৃষি ঋণে রেকর্ড গড়ার পথে বাংলা: লক্ষ্য এবার এক লক্ষ কোটি

রাজ্যের মুকুটে নয়া পালক। চলতি ২০২৫–২৬ অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গের কৃষিখাতে ব্যাঙ্ক ঋণের পরিমাণ প্রথমবার এক লক্ষ কোটি টাকার...

জীবনের বাইশ গজে নতুন ইনিংস ধাওয়ানের, বিয়ের ছবি ফাঁস সতীর্থের

বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। বান্ধবী সোফি শাইনের( Sophie Shine) সঙ্গে চার হাত এক...