Saturday, April 4, 2026

সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে ৪,৪০০ কোটি টাকার নয়া বিনিয়োগ

Date:

Share post:

রাজ্য সরকার মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রটিকে ২২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন রাজ্যের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চলেছে। ইতিমধ্যেই সেখানে ৪টি ইউনিট থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এর পাশাপাশি রাজ্য সরকার সেখানে একটি পঞ্চম ইউনিট গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। দূষণ নিয়ন্ত্রণের পরিকাঠামো সহ এই ইউনিট গড়ে তুলতে প্রায় ২,৫০০ কোটি টাকা খরচ হবে। নতুন ইউনিট নির্মাণ ও আধুনিকীকরণ খাতে সাগরদিঘিতে ৪,৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে বলে বিদ্যুৎ দফতর সূত্রে জানা গেছে।

উত্তরদিকে ১৩কিমি দূরে মণিগ্রাম এলাকায় ৯০০ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রটি। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম দুটি ইউনিট ৩০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সেই দুটি ইউনিটই গড়ে ওঠে বামজমানায় একটি চিনা সংস্থার হাত ধরে। প্রথম ইউনিটটি চালু হয় ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর। দ্বিতীয় ইউনিটটি সেই বছরেরই ৬ নভেম্বর চালু হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় এই তাপবিদ্যুৎ কেন্দ্রটির তৃতীয় ও চতুর্থ ইউনিট গড়ে তোলার দায়িত্ব পেয়েছিল দেশের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ভেল। ওই দুটি ইউনিট ৫০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করে। ২০১৬ সাল থেকে দুটি ইউনিট বানিজ্যিক ভাবে বিদ্যুৎ উৎপাদন করে চলেছে। এখন রাজ্য সরকার এই তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী পঞ্চম ইউনিটটি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই ৫টি ইউনিট একসঙ্গে চালু হয়ে গেলে এখান থেকে নিত্যদিন ২২৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

আরও পড়ুন- মৃ.ত্যুপুরী আফগানিস্তান! জোরালো ভূ.মিকম্পে নিশ্চিহ্ন ১২ গ্রাম, মৃ.তের সংখ্যা ১০ গুণ বাড়ার আ.শঙ্কা

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...