Friday, April 3, 2026

১৪৪ ধারা সত্ত্বেও রাজভবনের সামনে ধ.র্না কেন? নবান্নকে চিঠি রাজভবনের, ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

১৪৪ ধারা সত্ত্বেও রাজভবনের সামনে তৃণমূলের ধর্নামঞ্চ কেন? প্রশ্ন তুলে এবার নবান্নকে (Nabanna) চিঠি লিখল রাজভবন। সূত্রের খবর, রাজভবনের তরফে মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে। দুদিন আগেই এই প্রশ্ন তোলেন বিজেপি (BJP) নেতৃত্ব। তারই প্রতিধ্বনি রাজভবনে। এর পাল্টা ধুয়ে দিলেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। পাল্টা খোঁচা দিয়ে তিনি বলেন, বিজেপি যখন রাজভবন চত্বরে ৭২জন বিধায়ক নিয়ে মিছিল করে তখন ১৪৪ ধারা লঙ্ঘন হয় না!

অভিষেকের ধর্না শুরু পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ”রাজভবনের ১৫০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকার কথা। কিন্তু তৃণমূল সেখানে ধর্নাও করছে।” একই কথা শনিবার, সাংবাদিক বৈঠকে বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরেই রাজভবনের তরফে মুখ্যসচিবকে চিঠি লেখার প্রক্রিয়া শুরু হয়। অতীতেও দেখা গিয়েছে, বিজেপি সুরে সুর মিলিয়ে রাজ্যপাল তথা রাজভবন মন্তব্য করছে। এই বিষয়েও তার ব্যতিক্রম হল না।

এই বিষয়টি তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, রাজ্যের বকেয়া আদায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচি হিট। আর তা দেখে বিজেপির গাত্রদাহ। সেই কারণে বিজেপি নেতারা এই সব অভিযোগ করছেন। আর রাজভবনও সেই তালে তাল দিচ্ছে। অথচ বিজেপি যখন তাদের ৭২জন এমএলএ নিয়ে রাজভবন চত্বরে মিছিল করে, তখন ১৪৪ ধারার কথা মনে থাকে না! তীব্র কটাক্ষ করেন কুণাল।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...