Saturday, April 4, 2026

‘টাইগার আভি জিন্দা হ্যায়’, ধর্না মঞ্চে স্ব-মেজাজে মদন মিত্র

Date:

Share post:

১০০ দিনের টাকা আদায়ের দাবি চলতি মাসের শুরুতেই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তৃণমূল৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনের সঙ্গে কৃষি ভবনে সাক্ষাৎ করতে গিয়েও অবশ্য দেখা মেলেনি৷ সেই কারণে, কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে রাজ্যপালের হাতে ৫০ লক্ষ জব কার্ড হোল্ডারের চিঠি তুলে দিতে চায় তৃণমূল৷ এ নিয়ে অভিষেকের নেতৃত্বে রাজভবন চলো অভিযানও হয়৷ কিন্তু ওই দিনই উত্তরবঙ্গ ও দিল্লি সফরে বেরিয়ে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷

রবিবার ধর্না মঞ্চে বিকেলে উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। সিবিআইকে কটাক্ষ করে মদন মিত্র বলেন, টাইগার আভি জিন্দা হ্যায়। অভিষেকের আন্দেলনে ভরসা রাখতে হবে।বিজেপির চিতা তুলবই।কে কী বলল, কান দেবেন না।যতক্ষণ না রাজভবনে আমরা প্রবেশ না করতে পারি, ততক্ষণ এই আন্দোলন চলবে।  জানালেন, তাঁর বাড়ি থেকে কিছু পায়নি সিবিআই। কিছু যে মেলেনি, তদন্তে সহযোগিতা পেয়েছেন, তা লিখেও দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

এদিন ধর্না মঞ্চ থেকে মদন বলেন, সিবিআই লিখে দিয়েছে কোনও কিছুই সিজ হয়নি। পূর্ণ সহযোগিতা করেছি। শীল (অয়ন) আর ঝিল দেখে যদি আসে আমার কিছু করার নেই। মদন মিত্র বুকের পাটা ফুলিয়ে বলছি, ছেলে মেয়ের চাকরির জন্য আজীবন লড়াই করব। তবে দুর্নীতি যদি প্রমাণিত হয়, নিজে গলায় দড়ি দিয়ে ঝুলে যাব।

মদনের কটাক্ষ,  সিবিআই আমাকে ভালোবাসে। জানে এখানে আসলে অনেক ক্যামেরা আসবে । মোদি যা রাহা হ্যাঁ, ইন্ডিয়া আ রাহা হ্যাঁ। যতবার আসবে ততবার উত্তর দেব। সহযোগিতা করব। তবে তারপর তাদেরও উত্তর দিতে হবে, মদন মিত্রের মতো সাচ্ছা নেতা আর নেই।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...