Wednesday, June 24, 2026

হলদিয়ার অনসূয়া আবাসনে বহিরাগতদের হা.মলা, আ.ক্রান্ত দুই

Date:

Share post:

হলদিয়ার অনসূয়া আবাসনে বহিরাগতদের হামলায় আক্রান্ত আবাসনের ২ বাসিন্দা। রবিবারের ঘটনা। জানা গিয়েছে, ওই আবাসনের বাসিন্দা সন্দীপ সিং নামের এক যুবক কিছু বহিরাগত যুবকদের সাথে নিয়ে আবাসনেরই ছাদে মাদক সেবন করছিল। এই ঘটনার প্রতিবাদ করেন আবাসনের বাসিন্দা তরুণ বেরা। কিন্তু এতে বিরক্ত হয়ে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে যুবকরা। ওই ব্যক্তির মেয়ের শরীরেও ধারালো অস্ত্রের কোপ মারে যুবকরা। আহতদের তৎক্ষণাৎ হলদিয়া মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ তৎক্ষণাৎ মূল অপরাধীকে গ্রেফতার করে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আবাসনের বাসিন্দারা।

আরও পড়ুন- কামদুনি মামলায় সুপ্রিম দ্বারস্থ রাজ্য! দায়ের স্পেশাল লিভ পিটিশন, চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...