Friday, June 12, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয় দিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপের অভিযান শুরু ভারতের। বিশ্বকাপের ম‍্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ৬ উইকেটে। সৌজন্যে বিরাট কোহলি-কে এল রাহুল জুটি। টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত ইনিংস খেলে তাঁরা। ৮৫ রান কোহলির। ৯৭ রানে অপরাজিত রাহুল। ভারতের হয়ে দুরন্ত বোলিং রবীন্দ্র জাদেজার।

২) ভারতের বিরুদ্ধে ১৯৯ রান করে অস্ট্রেলিয়া। সৌজন্যে ভারতীয় বোলারদের দাপট। ভারতের হয়ে ৩ উইকেট রবীন্দ্র জাদেজার। অজিদের বিরুদ্ধে নিজের সেরা পারফরম্যান্স দিতে পেরে উচ্ছ্বসিত জাড্ডু। কৃতিত্ব দিলেন এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘদিন আইপিএল খেলার অভিজ্ঞতাকেই।

৩) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেই নজির গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ভেঙে দিলেন প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলের রেকর্ড। মিচেল মার্শের দুর্দান্ত ক্যাচ ধরেন কোহলি। আর ক‍্যাচ ধরতেই রেকর্ড গড়েন বিরাট।

৪) এশিয়ান গেমসে পদক জয়ের নজির গড়ে ভারত। এশিয়ান গেমসে ভারত মোট জয় করল ১০৭ টি পদক। এশিয়াডের শেষে ভারতের দখলে ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ। মোট ১০৭টি পদক নিয়ে শেষ করেছে চতুর্থ স্থানে।

৫) বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উইকেট তুলে নেওয়া। ৩৭ বছরের অশ্বিনের কাছে এ এক নতুন শুরু। কিন্তু তিনি নাকি বিশ্বকাপ খেলতেই চাননি! এমনটাই রবিবার ম্যাচ জিতে জানালেন অশ্বিন।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...