Monday, April 6, 2026

এখনও স্পষ্ট নয়! বকেয়া আদমশুমারি নিয়ে অনীহা কেন্দ্রের

Date:

Share post:

বকেয়া আদমশুমারি কবে হবে, তা এখনও স্পষ্ট নয়। যদিও ডিজিটাল তথ্য এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি আদমশুমারির কাজে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। ইন্ডিয়া জোটের তরফে বারবার দ্রুত আদমশুমারি করে তথ্য প্রকাশের দাবি জানানো হয়েছে। কিন্তু কেন্দ্রের গড়িমসিতেই স্পষ্ট এই কাজ করতে তাদের অনীহা রয়েছে।

২০২২-২৩ সালের স্বরাষ্ট্রমন্ত্রকের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, গত আদমশুমারির প্রশ্নোত্তর খতিয়ে দেখা হচ্ছে এবং খুব দ্রুত এবারের প্রশ্নোত্তর চূড়ান্ত করা হবে। ২০২১ সালে আদমশুমারি হওয়ার কথা থাকলেও, করোনা এবং লকডাউনের কারণে তা স্থগিত করা হয়। যদিও পরে সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়। বার্ষিক রিপোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনার কারণে জনগণনা স্থগিত রাখা হয়েছে একইসঙ্গে সীমানা চূড়ান্ত করার সময়সীমা বাড়িয়ে ৩০ জুন এবং পরে আরও বৃদ্ধি করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রকের বার্ষিক রিপোর্টে আরও বলা হয়েছে, আদমশুমারির জন্য কেন্দ্রীয় সরকার ৮৭৫৪.২৩ কোটি টাকা মঞ্জুর করেছে। আদমশুমারি এবং তার আগের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে বলে উল্লেখ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, মানচিত্রের মাধ্যমে জনগণনা তুলে ধরার জন্য নির্দিষ্ট এবং অত্যাধুনিক সফটওয়্যার কেনা হয়েছে এবং বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে পরিকল্পনা সংক্রান্ত রোডম্যাপ ও প্রস্তুতির আভাস দিলেও কবে জনগণনা শুরু হবে তার কোনও সময় জানাতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশেই কামদুনি মামলার রায়কে চ্যা.লেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...