Tuesday, May 19, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশেই কামদুনি মামলার রায়কে চ্যা.লেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কামদুনি মামলায় (Kamduni Case) কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) রাজ্য। আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu) জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে স্পষ্ট নির্দেশ ছিল বিষয়টিকে সর্বোচ্চ আদালতে তোলার জন্য।”

সোমবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চের (Division Bencg) রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (Special Leave Petition) দাখিল করে রাজ্য। স্থগিতাদেশ জারির আবেদন জানিয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। রাজ্যের দাবি, ডিভিশন বেঞ্চের রায়ে উত্তাল হতে পারে পরিস্থিতি। আর সেকারণেই রাজ্যের আবেদনে সাড়া দিয়ে সোমবার কামদুনি মামলা জরুরি ভিত্তিতে শোনা হয় শীর্ষ আদালতের চার বিচারপতির বেঞ্চে। তবে সুপ্রিম কোর্ট এখনই হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ না দিলেও এদিন বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এই বিষয়ে আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu) জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে স্পষ্ট নির্দেশ ছিল বিষয়টিকে সর্বোচ্চ আদালতে তোলার জন্য। তিনি মামলার সংবেদনশীলতা বিবেচনা করে ব্যক্তিগতভাবে আইনজীবীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তিনি স্পষ্ট জানান, একটি মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। সঠিক ন্যায়বিচার হওয়া উচিত। পরিবারের বিচার পাওয়া উচিত।” এরপর সঞ্জয় বসু আশা প্রকাশ করেন, হাইকোর্টের আদেশ প্রত্যাহার করবে সুপ্রিম কোর্ট।

সোমবার মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি গভাইয়ের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে ওঠে। রাজ্যের বক্তব্য শোনার পরে শীর্ষ আদালত বলে, আগে এই মামলার সব পক্ষের বক্তব্য শুনতে চায় তারা। তারপর স্থগিতাদেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিন রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল কযেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল এবং আইনজীবী গোপাল শঙ্করনারায়ন। তাঁরাই সুপ্রিম কোর্টকে জানান, ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা প্রাপ্ত এক আসামীকে বেকসুর খালাস করেছে হাই কোর্ট। একই সঙ্গে যে ফাঁসির সাজাপ্রাপ্তকে বেকসুর খালাস করেছিল হাই কোর্ট, কেন তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না? হাই কোর্টের কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। উত্তর দেওয়ার জন্য সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। বেঞ্চ জানিয়েছে, এক সপ্তাহ পর আবার মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট।

কামদুনির ধর্ষণ এবং খুনের মামলায় গত শুক্রবার রায় ঘোষণা করে কলকাতা হাই কোর্ট। এই মামলায় যে তিনজনকে ফাঁসির নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত, মধ্যে এক জনকে বেকসুর খালাস করে হাই কোর্ট। বাকি দু’জনের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি আরও চার দোষী সাব্যস্তের সাজাও মকুব করে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য।

Related articles

অভয়া-কাণ্ডে ঘটনাস্থল সিল করার নির্দেশ হাইকোর্টের!

অভয়াকাণ্ডে সিবিআইকে (CBI) সম্পূর্ণ ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। বিচারপতি শম্পা সরকার...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...