Saturday, April 4, 2026

স্নায়ুযু.দ্ধে জিতলেন অভিষেক, সোমবার বিকেলে রাজ্যপাল-তৃণমূল বৈঠক

Date:

Share post:

দাবিতে অনড় থেকে শেষ পর্যন্ত রাজ্যপালকে বৈঠকে বসতে বাধ্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। দীর্ঘ টালবাহানার পরে অবশেষে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রাজি হলেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তৃণমূলের চিঠির জবাবে একথা জানিয়েছেন তিনি। সোমবার বিকেল চারটেয় রাজভবনে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।

টানা চার দিন রাজভবনের সামনে ধর্নায় বসে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার গরিব মানুষের পাওনা আদায়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে চান তিনি। কারণ, দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি সময় দিয়েও অভিষেকদের সঙ্গে দেখা না করে পালিয়ে গিয়েছেন। এর পর বাংলায় কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে দেখা করে বকেয়া আদায়ের বিষয়ে তাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আবেদন জানাতে চান অভিষেক।

কিন্তু বৃহস্পতিবার থেকেই রাজভবন থেকে পালিয়ে বেড়াচ্ছেন সিভি আনন্দ বোস। অথচ এই বৃহস্পতিবারই তার সঙ্গে দেখা করার কথা ছিল অভিষেকের নেতৃত্বে প্রতিনিধি দলের। রাজ্যপাল দিল্লি যাচ্ছেন। বাংলায় এসে পাহাড়ে যাচ্ছেন। আবার দিল্লি ফিরে যাচ্ছেন। সেখান থেকে ফের পাহাড়ে যাচ্ছেন। কিন্তু রাজভবন আসছেন না। উল্টে তিনি তৃণমূলের প্রতিনিধিদলকে পাহাড়ে তাঁর সঙ্গে দেখা করতে যাওয়ার প্রস্তাব দেন। এই জমিদারি মনোভাবের তীব্র বিরোধিতা করলেও সৌজন্য দেখিয়ে প্রতিনিধি দল পাঠায় তৃণমূল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও মন্ত্রী প্রদীপ মজুমদার শনিবার সন্ধেয় সেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তৃণমূলের প্রতিনিধি দলের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) ভূয়সী প্রশংসা করেন আনন্দ বোস। কিন্তু তখনও তিনি জানাননি কবে কখন তিনি রাজভবনে অভিষেকদের সঙ্গে দেখা করবেন।

আরও পড়ুন: বিজেপির কাছে মাথা নোয়াইনি বলেই হে.নস্থা! CBI তল্লাশি নিয়ে ক্ষো.ভে ফেটে পড়লেন ফিরহাদ

এদিকে বৃহস্পতিবার থেকেই রোদ-বৃষ্টি মাথায় করে ফুটপাতে বসে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিজের দাবিতে অনড় তিনি। শেষ পর্যন্ত রবিবার সন্ধেয় রাজভবনে ফেরেন আনন্দ বোস। ইতিমধ্যে রাজভবনকে ফের রাজ্যপালের সাক্ষাতের সময় চেয়ে চিঠি পাঠিয়েছিল তৃণমূল। তার জবাবে রবিবার বেশ রাতে আনন্দ বোস জানান, তিনি সোমবার বিকেল চারটে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন। রাজনৈতিক মহলের মতে স্নায়ুযুদ্ধে শেষ পর্যন্ত জিতলেন অভিষেক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...