Monday, April 6, 2026

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা: ৪ মাস পরও দাবিহীন ২৮ দেহ সৎকারের সিদ্ধান্ত

Date:

Share post:

২রা জুন ২০২৩, ওড়িশায়(Odisha) মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায়(Train Accedent) শিউরে উঠেছিল গোটা দেশ। করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ সেই দুর্ঘটনা প্রাণ কেড়েছিল ২৯৬জন যাত্রীর। আহত হয়েছিলেন ১১০০ জন। দুর্ঘটনার পর ৪ মাস পেরিয়ে গেলেও এখনও দাবিহীনভাবে পড়ে রয়েছে ২৮ টি মৃতদেহ। ভুবনেশ্বর পুরসভার তরফে জানানো হয়েছে, ভুবনেশ্বর এইমসের হিমঘরে রাখা রয়েছে মৃতদেহগুলি। তবে তা আর বেশিদিন রাখা যাবে না। এই পরিস্থিতিতে দেহগুলি দাহ করার সিদ্ধান্ত নিল সরকার।

জানা গিয়েছে, ভয়াবহ সেই রেল দুর্ঘটনার পর ২৯৬টি দেহের মধ্যে ১৬২টি দেহ এইমস ভুবনেশ্বরে রাখা ছিল। ৮১টি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বাকি ৮১টির মধ্যে ৫৩টি ডিএনএ মিলিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু সমস্যা তৈরি হয় ২৮টি মৃতদেহ নিয়ে। এই দেহগুলি শনাক্ত করার জন্য কেউ আসেনি। যার জেরে এতদিন ধরে অশনাক্ত অবস্থায় হিমঘরে পড়েছিল দেহগুলি। ফলে এবার সেগুলি সৎকারের সিদ্ধান্ত নিল সরকার।

যদিও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এগুলি পরিযায়ী শ্রমিকদের দেহ। উত্তরবঙ্গের কারও হওয়ার সম্ভাবনা বেশি বলেই মনে করা হচ্ছে। বিএমসি কমিশনার বিজয় অমৃতা কুলাঙ্গে এই বিষয়ে জানিয়েছেন, সিবিআই সম্প্রতি জানিয়ছে এবার এই দেহগুলি দাহ করা যেতে পারে। এইমস থেকে শ্মশানে আনার সময় সিবিআই টিম থাকতে পারে। তবে সেটা কখন হবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মঙ্গলবার থেকে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। এইমস বিএমসিকে দেহ দেবে। এরপর সেগুলি শ্মশানে নিয়ে যাওয়া হবে। সম্পূর্ণ ঘটনা ভিডিও করে রাখা হবে বলেই খবর।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...