Friday, June 19, 2026

গাজ়ার প্যালেস্টেনীয় শর.ণার্থী শিবিরে ইজ়রায়েলি বায়ুসেনার আক্র.মণ, মৃ.ত অন্তত ১৪০০!

Date:

Share post:

প্যালেস্টেনীয় সশস্ত্র হামাসের আল কাশিম ব্রিগেডের রকেট হামলার পর থেকেই ইজ়রায়েলের প্রেসিডেন্ট (President of Israel)গাজ়ায় সর্বাত্মক সেনা অভিযানের কথা ঘোষণা করেছিলেন। পাশাপাশি প্যালেস্টেনীয়দের গাজ়া ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তার পর থেকেই গাজ়ায় ধারাবাহিক ক্ষেপণাস্ত্র এবং বিমানহানা চলছে।এ বার যুদ্ধবিধ্বস্ত গাজ়ার প্যালেস্টেনীয় শরণার্থী শিবিরে (Palestinian refugee camps in war-torn Gaza) নির্বিচারে বোমাবর্ষণ করল ইজ়রায়েলি বায়ুসেনা(Israel Air Force)। পাল্টা লেবানন সীমান্তেও আঘাত হেনেছে প্যালেস্টাইন যোদ্ধারা। দুপক্ষের অন্তত ১৪০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

ইজ়রায়েলি বোমাবর্ষণের শিকার হয়েছে গাজ়ার একটি হাসপাতাল। গত তিনদিনের সংঘর্ষে ২৩ লক্ষ প্যালেস্টেনীয় বাসভূমি গাজ়ায় এক লক্ষ ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে কয়েক হাজার ঠাঁই নিয়েছিলেন জ়াবালিয়ার শরণার্থী শিবিরে। কিন্তু সেখানেও নির্বিচারে চলল হামলা। ইজ়রায়েলি বোমাবর্ষণে নারী ও শিশু-সহ বহু নাগরিকের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।ইতিমধ্যেই গাজ়া সীমান্ত পেরিয়ে দক্ষিণ ইজরায়েলের বেশ কয়েকটি এলাকায় ঢুকে হামলা চালিয়েছে আল কাশিম ব্রিগেড। সোমবার সন্ধ্যায় ইজ়রায়েলে রাজধানী জেরুসালেম থেকে সাইরেনের তীব্র শব্দ শোনা গিয়েছে। যদিও সেখানে হামলার কোনও খবর জানায়নি নেতানিয়াহু সরকার।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...