Saturday, April 4, 2026

জমজমাট জন্মদিন: খালি পায়েই ভক্তদের দর্শন ‘শাহেনশা’র! 

Date:

Share post:

বলিউডের মেগাস্টারের (Megastar of Bollywood) জন্মদিনে সকাল থেকেই অনুরাগীদের ভিড়। কিংবদন্তি ৮০ পেরিয়েছেন কিন্তু তাঁর ক্রেজ আজও নতুন প্রজন্মের নায়কের মতো। মাঝরাতে জলসার (Jalsa) সামনে ভিড় থিকথিক করছিল। একবার প্রিয় তারকাকে দেখার অপেক্ষায় কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছিলেন। তাঁদের নিরাশ করেননি বিগ বি। পরিবারের সঙ্গে নিজের জন্মদিন কাটানোর পাশাপাশি ভক্তদের দর্শনও দিয়েছেন। গোলাপী-নীল রঙের হুডি আর ট্র্যাক প্যান্ট,মাথায় ছিল নীল টুপি। একেবারে ঘরোয়া ভঙ্গিমায় খালি পায়ে ভক্তদের সঙ্গে দেখা করলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।তাঁদের অভিবাদন হাসিমুখে গ্রহণ করলেন। কিন্তু একাশি বছরের ‘বার্থ ডে বয়’ প্রতিবছর খালি পায়ে কেন ভক্তদের সঙ্গে দেখা করেন?

অমিতাভ বচ্চন নামটা বললেও ৭০ এর দশকের সেই অ্যাংরি ইয়ংম্যানের কথা মনে পড়ে। তবে এই জেন ওয়াই এর মাঝেও চির নবীন তিনি। ‘ শোলে’ থেকে ‘ দিওয়ার’, ‘সিলসিলা ‘ থেকে ‘মহব্বতে’, ‘ব্ল্যাক’ থেকে ‘ পিঙ্ক’ – সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চরিত্ররা বদলে গেছেন কিন্তু মানুষটার অভিনয় দক্ষতা আর কাজের প্রতি ডেডিকেশনের এতটুকু বদল হয়নি। তিনি জানান, জলসার বাইরে প্রতি বছর আজকের দিনে এভাবে ভক্তদের সঙ্গে দেখা করতে আসা তাঁর কাছে মন্দিরে যাওয়ার সমান। মন্দিরে তো আর কেউ জুতো পরে যান না। তাই খালি পায়ে এভাবেই সকলের মধ্যে মিশে গেলেন বার্থডে বয় অমিতাভ বচ্চন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...