Wednesday, April 8, 2026

যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষাকে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

Date:

Share post:

যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষাকে পুনর্বহালের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশে তালা ঝোলানো হয়েছিল যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষের ঘরে। এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে তালা খোলা হবে সেই ঘরের।এমনকী, ওই ল কলেজের অধ্যক্ষ পদে বহাল থাকছেন সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা।আসলে তাঁকে এত দ্রুত সরিয়ে দেওয়া কোনও কারণ খুঁজে পায়নি ডিভিশন বেঞ্চ। তবে তাঁর যোগ্যতা কী, সেই হলফনামা জমা দিতে হবে সিঙ্গল বেঞ্চেই। সে ক্ষেত্রে বহাল থাকছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ।

দিন কয়েক আগেই অধ্যক্ষার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেছিল কলেজেরই এক ছাত্র।যোগ্যতা না থাকা সত্ত্বেও অধ্যক্ষ হয়েছেন বলে অভিযোগ উঠেছিল সুনন্দা গোয়েঙ্কার নামে। ওই মামলায় একই অভিযোগ ছিল ওই ল কলেজের প্রাক্তন অধ্যক্ষ মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। শুনানির পর বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, মানিক ভট্টাচার্য অধ্যক্ষ হিসেবে যে বেতন পেয়েছিলেন, তা ফেরত দিতে হবে। সেই সঙ্গে রাতারাতি বর্তমান অধ্যক্ষ সুনন্দা গোয়েঙ্কাকে সরিয়ে দিতে হবে।অবশ্য তিনি তাঁর যোগ্যতা প্রমাণ করতে পারলে ফের বহাল হবেন বলে জানিয়েছিল আদালত। হাইকোর্টের নির্দেশ মেনে ওই দিন রাতেই কলেজের অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। আর এক অধ্যাপক অচিনা কুণ্ডুকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে সুনন্দা গোয়েঙ্কা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন।

সেই মামলার শুনানিতে বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, সুনন্দা গোয়েঙ্কা ও অচিনা কুণ্ডুকে আগামিকাল, বৃহস্পতিবার কলেজে উপস্থিত থাকতে হবে। সকাল ১০ টায় অধ্যক্ষের ঘরের তালা খুলে তাদের প্রবেশ করতে সাহায্য করবেন আদালত নিযুক্ত স্পেশাল অফিসার অর্ক নাগ। ওই সময় উপস্থিত থাকবেন চারু মার্কেট থানার অফিসাররা। কোনওভাবেই যাতে বাধা না দেওয়া হয়, সেই নির্দেশই দেওয়া হয়েছে। আগামী শুক্রবার স্পেশাল অফিসার রিপোর্ট দিয়ে জানাবেন নির্দেশ পালন হয়েছে কি না।

শুধুমাত্র তাই নয়, অধ্যক্ষ অপসারিত হয়েছেন, অথচ তাঁকে কেন কোনও নোটিশ দেওয়া হল না, তা নিয়েও প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ। তবে মূল মামলা শুনবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

 

 

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...