Wednesday, April 8, 2026

পাকিস্তানে ফের এলোপাথাড়ি গু.লি! খ.তম পাঠানকোট হা.মলার মা.স্টারমাইন্ড

Date:

Share post:

ভারতের মোস্ট ওয়ান্টেড (Most Wanted) জঙ্গি তালিকায় থাকা এক জঙ্গিকে (Terrorist) ফের খতম করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। জানা গিয়েছে, পাকিস্তানে খতম জঙ্গির নাম শাহিদ লতিফ (Sahid Latif)। পাঠানকোট হামলার (Pathankot Attack) পিছনে মাস্টারমাইন্ড (Mastermind) ছিল এই লতিফই। পাকিস্তানের (Pakistan) শিয়ালকোটে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে লতিফের। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বহুদিন ধরেই ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ছিল লতিফের।

কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নেতা ছিল পাঠানকোট হামলার এই মাস্টারমাইন্ড লতিফ। পাঠানকোটে বিমান বাহিনী ঘাঁটিতে ২০১৬ সালে হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এই হামলায় নিহত হন সাত সেনা জওয়ান। পাঠানকোট এয়ারফোর্স স্টেশন (Airforce Station) পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত। তবে এর আগে ১৯৯৪ সালে লতিফকে মাদক ও সন্ত্রাস সংক্রান্ত একটি মামলায় জম্মু থেকে গ্রেফতার করা হয়। এরপর ২০১০ সালে ওয়াঘা সীমান্ত দিয়ে তাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয় বলে খবর।

উল্লেখ্য, ১৯৯৯ সালেও লতিফের বিরুদ্ধে ‘ইন্ডিয়ান এয়ারলাইন্স’-র একটি বিমান ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। পরে এনআইএ-র তদন্তে উঠে আসে, পাকিস্তানে ফেরার পরেই নতুন করে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িয়ে পড়ে লতিফ। এদিকে অক্টোবর মাসের শুরুতেই মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সইদের অন্যতম সহযোগী মুফতি কায়সার ফারুককে পাকিস্তানে খুন করা হয়। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আর তারপর কিছুদিন কাটতে না কাটতেই ফের পাকিস্তানে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকায় থাকা আরও এক জঙ্গি।

 

 

 

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...