Saturday, April 4, 2026

আজ বিকেলে ডে.ঙ্গি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে 

Date:

Share post:

রাজ্যে ডেঙ্গি (Dengue)পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে কলকাতা (Kolkata), উত্তর ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ জেলায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এই অবস্থায় আজ বিকেল ৪টের সময় নবান্নে (Nabanna) উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। বিভিন্ন জেলার জেলাশাসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের এই বৈঠকে থাকতে অনুরোধ করা হয়েছে।

রাজ্যে ডেঙ্গি আক্রান্ত প্রায় ৫৪ হাজার ছুঁইছুঁই। পুজোর মুখে ডেঙ্গির দাপটে চিন্তার ভাঁজ স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে। সেক্ষেত্রে আজকের এই বৈঠকে রাজ্য সরকারের তরফে নতুন করে কোনও অ্যাডভাইসারি প্রকাশ করা হয় কিনা সেটাই দেখার। ডেঙ্গি মোকাবেলায় প্রশাসনকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কলকাতায় সংক্রমণ গত সপ্তাহে সবথেকে বেশি বেড়েছে। প্রায় ৭ হাজার ছাড়িয়েছে বলে খবর।উত্তর ২৪ পরগনায় সংক্রমণ কিছুটা লাগাম টানতে পারলেও সেখানে এখনও সংক্রমনের সংখ্যা প্রায় ১২ হাজারের কাছাকাছি। মুর্শিদাবাদ জেলায় সংক্রমণ ৬ হাজার ছাড়িয়েছে। আজ বিকেলে সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সব হাসপাতালে সুপারদের নিয়ে জরুরী ভিত্তিতে বৈঠক করবেন মুখ্যসচিব।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...