Friday, June 26, 2026

কামদুনি নিয়ে মিথ্যার রাজনীতি করছে বিজেপি, তোপ কুণালের

Date:

Share post:

কামদুনির প্রতিবাদী হিসাবে পরিচিত মৌসুমী, টুম্পারা হাইকোর্টের এই রায়ের পর রাজনৈতিক উস্কানিতে পথে নামেন দুদিন আগেই। তাদের হয়ে ঘোলা জলে মাছ ধরতে রাস্তায় নামে রামধনু জোট। এই বিষয়টি নিয়ে দিল্লি পৌঁছেছেন মৌসুমী-টুম্পারা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ তাঁরা গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের অফিসে। সেখানে গিয়ে জাতীয় মহিলা কমিশনার রেখা শর্মার সঙ্গে দেখা করেছেন তাঁরা।নির্যাতিতা পরিবারের সঙ্গেই দিল্লি গিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যিনি নারদা কাণ্ডে মিডল ম্যান ছিলেন তিনি তাদের গাইড করছেন। মিথ্যার রাজনীতি করছে বিজেপি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। তারপরেও সেন্টিমেন্ট উস্কে দিল্লি যাত্রা।

কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। কিন্তু বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এসএলপি দায়ের করতে পারেন কামদুনির প্রতিবাদীরা। গতকাল দিল্লি পৌঁছে আইনজীবী বাসুরি স্বরাজের সঙ্গে দেখা করেছেন তাঁরা। কামদুনির ঘটনায় রাজ্য পুলিশের ব্যর্থতা দিল্লি অন্দরে কামদুনির প্রতিবাদীরা তুলে ধরতে পারেন বলে জানা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব রাজ্যের বিরোধী দলগুলি।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...