Friday, June 26, 2026

অস্কারের মঞ্চে ভারতের ভ্যা.কসিন যু.দ্ধ! পরিচালক বিবেকের মুকুটে নয়া পালক

Date:

Share post:

সিনেমা বক্স অফিসে সাফল্য পায়নি কিন্তু দর্শক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী এমনকী রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে শুধুই ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ -এর (The Vaccine War) প্রশংসা। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ছবির মুকুটে এবার নয়া পালক। অস্কারের (Oscar Awards) লাইব্রেরীতে স্থান পেল এই ভারতীয় ছবির চিত্রনাট্য। এক্স হ্যান্ডেলে (X Handle) সুখবর শেয়ার করেছেন পরিচালক লেখেন, ‘আমি খুবই গর্বিত যে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবির চিত্রানাট্য অস্কারের লাইব্রেরিতে স্থান পেয়েছে। এটা আমার জন্য খুবই বড় সম্মানের ব্যাপার।’

চলতি বছর সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ মুক্তি পায়ের ‘দ্যা ভ্যাকসিন ওয়ার’। করোনাকালে ভারতের নিজস্ব ভ্যাকসিন তৈরির লড়াইয়ের কাহিনি বর্ণিত হয়েছে এই ছবিতে। পরিচালক বরাবরই জাতীয় পুরস্কারে আগ্রহী।অস্কার তাঁর লক্ষ্য নয়। যদিও গতবছরই অস্কারের জন্য মনোনীত হয়েছিল তাঁর বহু চর্চিত এবং বহু বিতর্কিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। তাই নতুন ছবির অস্কার নমিনেশন নিয়ে আশা ছিল। বিবেক জানিয়েছেন, অস্কার কমিটি তাঁকে চিঠি পাঠিয়েছে। তাঁরা বিবেকরঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত এবং লিখিত ‘দ্যা ভ্যাকসিন ওয়ার’ ছবির চিত্রনাট্য সংরক্ষণ করতে চায়। প্রাথমিকভাবে চিত্রনাট্যর পিডিএফ চেয়ে পাঠানো হয়েছে বিবেকের কাছে। অস্কারের লাইব্রেরির পড়ার ঘরে ডিজিট্যাস মাধ্যমে তা পড়া যাবে। চর্চিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নানা পাটেকর, অনুপম খের, সপ্তমী গোউডা, পল্লবী যোশী, রাইমা সেন।

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...