Friday, June 26, 2026

আগামিকাল মারডেকা কাপে নামছে ভারত, প্রতিপক্ষ মালয়েশিয়া

Date:

Share post:

আগামিকাল মারডেকা কাপের ম‍্যাচে নামতে চলেছে ভারতীয় দল। প্রতিপক্ষ মালয়েশিয়া। বুকিত জালিল স্টেডিয়ামে বসতে চলেছে এই ম‍্যাচের আসর। এই ম‍্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনায় ফুটছে ব্লুজরা। ম‍্যাচের আগের দিন এমনটাই জানান ভারতীয় দলের কোচ ইগর স্টিম‍্যাচ। পাশাপাশি জানান, নিজেদের সেরা পারফরম্যান্স দিতে তৈরি টিম ইন্ডিয়া।

এদিন সাংবাদিক সম্মেলনে স্টিম‍্যাচ বলেন,”আমরা মারডেকা কাপে ১৭ বার অংশগ্রহণ করেছি এবং ২ বার রানার্স আপ হয়েছি। এবার আমাদের সুযোগ রয়েছে। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি কঠিন হতে চলেছে। সাম্প্রতিক সময় মালয়েশিয়া ভালো পারফর্ম করছে। চিন এবং সিরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মালয়েশিয়া ড্র করেছে। আমি আমার অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে কথা বলেছি মারডেকা কাপের বিষয়। ও আমাকে বলেছে, আমি আর অপেক্ষা করতে পারছি না। স্টেডিয়ামে বিশাল সংখ্যক সমর্থক থাকবেন এবং আমি আশা করছি যে একটি জমজমাট ম্যাচ হতে চলেছে। আমরা ম্যাচটি জিতে ফাইনালে উঠতে চাই। স্টেডিয়ামে বিশাল সংখ্যক সমর্থক থাকবে এবং আমি আশা করছি যে একটি জমজমাট ম্যাচ হতে চলেছে। আমরা ম্যাচটি জিতে ফাইনালে উঠতে চাই।”

এদিকে আগামিকালের ম‍্যাচ নিয়ে সুনীল বলেন,” আমি চাই কালকের ম‍্যাচে আমাদের সমর্থন করতে ভারতীয় সমর্থকরা আসুক। আমি আশা করছি আমরা যখন মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামব তখন সমর্থকরা আমাদের হয়ে গলা ফাটাবে।”

আরও পড়ুন:রোহিত-বুমরাহ’র পারফরম্যান্সে মুগ্ধ সচিন, পাকিস্তান ম‍্যাচের আগে টুইটারে বিশেষ বার্তা

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...