Friday, June 26, 2026

রোহিত-বুমরাহ’র পারফরম্যান্সে মুগ্ধ সচিন, পাকিস্তান ম‍্যাচের আগে টুইটারে বিশেষ বার্তা

Date:

Share post:

গতকাল একদিনের ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পায় ভারতীয় দল। সৌজন্যে রোহিত শর্মার দুরন্ত ইনিংস। ১৩১ রান করেন তিনি। এই শতরানের সৌজন্যে একাধিক রেকর্ড গড়েন রোহিত। বিশ্বকাপে সব থেকে শতরান করার রেকর্ড এখন ভারত অধিনায়কের ঝুলিতে। রোহিতের এই পারফরম্যান্সেই মুগ্ধ হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করলেন তিনি। পাশাপাশি ৪ উইকেট নেওয়া যশপ্রীত বুমরাহও প্রশংসায় মাতলেন সচিন।

আফগান ম‍্যাচের পর সচিন বলেন,” বুমরাহ এবং রোহিতের দুটো দারুণ পারফরম্যান্স দেখলাম। দু’জনে বোলিং এবং ব্যাটিং বিভাগকে সাহায্য করল। ভারতের গত দুটো ম্যাচে দেখলাম, আলাদা আলাদা ক্রিকেটারেরা দলের হয়ে অবদান রেখেছে। ১৪ অক্টোবরের আগে এর থেকে ভাল খবর আর কিছু হয় না। অপেক্ষা করে আছি।”

এদিকে আফগানিস্তান ম‍্যাচে রোহিতের পাশাপাশি  নজির গড়েছেন বিরাট কোহলিও। দু’টি নজির গড়ে তিনি টপকে গিয়েছেন সচিন তেন্ডুলকরকে। আইসিসি-র দুই ফরম্যাটের বিশ্বকাপে সব মিলিয়ে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির। দুই বিশ্বকাপ মিলিয়ে ৫৩তম ইনিংসে সচিনকে পেরিয়ে গেলেন কোহলি। সচিনের ছিল ২২৭৮ রান। কোহলি সেটি পেরিয়ে গিয়েছেন। তবে সচিন টি-২০ বিশ্বকাপে খেলেননি।

আরও পড়ুন:আহমেদাবাদ পৌঁছে অনুশীলনে গিল : রিপোর্ট

Related articles

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...