Friday, June 26, 2026

মহারাজের সামনেই তাঁর রেকর্ড ভাঙলেন সল্ট, ইডেনে গড়লেন নজির

Date:

Share post:

গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে দুরন্ত ব্যাট করেন ফিলিপ সল্ট। ৬৮ রান করেন তিনি। আর এই রানের সুবাদে নজির গড়েন সল্ট। ভেঙে ফেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড। সেটাও সৌরভের সামনে। গতকাল দিল্লির বিরুদ্ধে ৬৮ রান করতেই ইডেনে আইপিএলের এক মরশুমে সব থেকে বেশি রানের রেকর্ড গড়েন সল্ট। এতদিন যা ছিলো মহারাজের।

 

৭ ম্যাচে ৩৩১ রান করেছিলেন সৌরভ । গতকাল সেই রেকর্ড ভেঙে দিলেন সল্ট। এবারের আইপিএলে ইডেনে এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলেছে কেকেআর। আর সেই ছ’ম্যাচে এখনও পর্যন্ত সল্ট করেছেন ৩৪৪ রান। ইডেনে এক আইপিএলে সব থেকে বেশি রানের তালিকায় এখন শীর্ষে সল্ট। ২০১০ সালের আইপিএলে ইডেনে ৩৩১ রান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।সেই রেকর্ড ভাঙতে সল্টের সময় লাগল ১৪ বছর। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আন্দ্রে রাসেল। তিনি ২০১৯ সালে ইডেনে করেছিলেন ৩১১ রান। ২০১৮ সালে ক্রিস লিন করেছিলেন ৩০৩ রান।

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ১৫৩ রান করে। কেকেআরের হয়ে একাই তিন উইকেট নেন বরুণ চক্রবর্তী। সেই রান তাড়া করতে নেমে সল্ট ৩৩ বলে ৬৮ রান করেন। কেকেআর ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়।

আরও পড়ুন- ঘোষণা টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল, দলে ফিরলেন পন্থ, নেই রাহুল

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...