Sunday, April 5, 2026

যে কথা সেই কাজ! মহকুমা হচ্ছে ধূপগুড়ি, সিদ্ধান্তে সিলমোহর মন্ত্রিসভার বৈঠকে

Date:

Share post:

মহকুমা হচ্ছে ধূপগুড়ি। বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়ল। সিদ্ধান্ত হয়েছে ধূপগুড়ি ও বানারহাট নিয়ে আপাতত মহকুমা হিসেবে কাজ শুরু হবে। ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কথা দিয়েছিলেন চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই মহকুমা হবে ধূপগুড়ি (Dhupguri)। এই ঘোষণা যে শুধুই নির্বাচনী গিমিক নয় সেদিনই জোরের সঙ্গে বলেছিলেন অভিষেক। আনুষ্ঠানিকভাবে ধূপগুড়িকে মহকুমা করার জন্য প্রসাশনের সর্বোচ্চ স্তরে সিদ্ধান্ত গৃহীত হল।

এছাড়াও আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। রাজ্য সরকার রাজবংশী, কামতাপুরি, সাঁওতালির মতো আঞ্চলিক ভাষার প্রচার ও প্রসারে রাজ্য জুড়ে আরও বেশি করে স্কুল তৈরি ও শিক্ষাকর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ১৯৮টি রাজবংশী, সাঁওতালি বিদ্যালয়ে পার্শ্বশিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য ৩৯৪টি নতুন পদ তৈরি করা হবে।

পাশাপাশি উত্তরবঙ্গের ধূপগুড়ি ও বানারহাট ব্লককে নিয়ে নতুন ধূপগুড়ি (Dhupguri) মহকুমা তৈরি হচ্ছে- জানান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত কালিম্পং-এর অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে উদ্বিগ্ন রাজ্য সরকার শ্রীকান্ত মাহাতো, সাবিনা ইয়াসমিন, সত্যজিৎ বর্মন ও গোলাম রাব্বানিকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রতিনিধি দলটি তিন দিন সেখানে শিবির করে থেকে স্থানীয় এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা সমাধান করার চেষ্টা করবে। রংপোর কাছে যে ১৪ জনের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...