Tuesday, March 17, 2026

পুজোর আগে জামিনের আবেদন মানিক পুত্র সৌভিকের, রায়দান স্থগিত

Date:

Share post:

পুজোর আগে স্বস্তি চেয়েছিলেন। কলকাতা হাই কোর্টে জামিনের আবেদনও জানান নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের পুত্র সৌভিক ভট্টাচার্য। উচ্চ আদালতে তাঁর আবেদনের শুনানিও শেষ হয়েছে। কিন্তু রায়দান আপাতত স্থগিত রেখেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সপ্তাহে মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করা হতে পারে।

বৃহস্পতিবার আদালতে সৌভিকের আইনজীবী জিষ্ণু সাহা জানান, হেফাজতে নেওয়ার পর থেকে আট মাসে মাত্র এক বার তাঁর মক্কেলকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাঁর বিরুদ্ধে ক্লাবের মাধ্যমে টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে, তা-ও সম্পূর্ণ মিথ্যা। পুজোর আগে অন্তত কিছুটা স্বস্তি দেওয়া হোক।

বিচারপতি ঘোষের বক্তব্য, মানিকের স্ত্রী শতরূপার অ্যাকাউন্টে অভিযোগের টাকা পাওয়া যায়নি। কিন্তু এ ক্ষেত্রে মামলাকারী কিছু কলেজের সঙ্গে যুক্ত। সেখানে টাকাও নেওয়া হয়েছিল। সে দিকগুলি বিচার করা প্রয়োজন।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...