Monday, April 6, 2026

আদানিদের বিরুদ্ধে নয়া অভিযোগের তদন্তে সেবি, সরব বিরোধীরা

Date:

Share post:

দুঃসময় কাটছেই না মোদি ঘনিষ্ঠ গৌতম আদানিদের। হিন্ডেনবার্গ রিপোর্ট মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির আগে আদানিদের বিরুদ্ধে নয়া মামলার তদন্ত শুরু করেছে সিক্যুরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। রয়টার্স সূত্রে খবর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের এক সংস্থার সঙ্গে সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে আদানির সংস্থার বিরুদ্ধে। তবে আদানি গোষ্ঠীর তরফে দাবি করা হয়েছে, বিদেশি শক্তি অসৎ উদ্দেশ্যে তাদেরকে বদনাম করার চেষ্টা করছে।

ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের তহবিলটির নাম গাল্ফ এশিয়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। সূত্রের খবর, গাল্ফ এশিয়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সঙ্গে আদানিদের কী সম্পর্ক তা নিয়ে তদন্ত করছে সেবি। এই সংস্থারই মালিক দুবাইয়ের ব্যবসায়ী নাসের আলি শাবান আহলির সঙ্গে শিল্পপতি গৌতম আদানির দাদা বিনোদ আদানির সম্পর্ক রয়েছে বলে খবর।

আদানিদের নিয়ে একটি রিপোর্ট প্রকাশ্যে এনেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কোরাপশন রিপোর্টিং প্রোজেক্ট। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, গত কয়েক বছরে একাধিক অনথিভুক্ত সংস্থার সঙ্গে আদানিদের লেনদেন খুবই সন্দেহজনক। একইসঙ্গে বহু লেনদেন নিয়মবিরুদ্ধ হতে পারে। মরিশাসের বিভিন্ন সংস্থা নাকি আদানি গোষ্ঠীর শেয়ার সন্দেহজনকভাবে বিনিয়োগ করেছে। যদিও এর তদন্ত করবে সেবি। তবে বিরোধী দলগুলি ব্যাপক খোঁচা দিচ্ছে আদানই গোষ্ঠীকে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ কটাক্ষ করে জানিয়েছেন,”অনিয়মের পর অনিয়মের অভিযোগ উঠছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। তাই বাঁচার জন্য আদানিরা এখন দেশপ্রেমকে হাতিয়ার করতে চাইছে।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...