Monday, April 6, 2026

দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়ার ৭৫ বছরের পুজোর ‘অন্তরালে’ অভিনব ভাবনা নজর কাড়বে

Date:

Share post:

চন্দন বন্দ্যোপাধ্যায়

বেশ কয়েক বছর ধরে কলকাতার নামীদামি পুজোগুলির সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তা লাভ করেছে বেলঘরিয়া, দক্ষিণেশ্বর এলাকার বিভিন্ন পুজো। কখনও অভিনব থিম-ভাবনা, কখনও সাবেকিয়ানার ঘেরাটোপে ভিড় টেনেছে উত্তর শহরতলির বেশ কিছু পুজো। এবারও চলছে তার প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। দর্শকদের মন জয় করতে চেষ্টার ত্রুটি রাখছেন না কেউ।

দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া দুর্গাপুজো-কালীপুজো কমিটির এবারের থিম ‘অন্তরালে’। উদ্যোক্তারা জানিয়েছেন, ‘এবার তাদের পুজো ৭৫ বছরে পড়ল। এই পুজো আয়োজনের পিছনে যাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাঁদের সেসব কাজকর্ম মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হচ্ছে। পুজোর সঙ্গে বহু বছর ধরে জড়িয়ে রয়েছেন যাঁরা, তাঁদের এবার সংবর্ধিত করা হবে। আর যাঁরা ইতিমধ্যে প্রয়াত, তাঁদের উদ্দেশে মহালয়ার দিন সকালে গঙ্গায় ৭৫টি প্রদীপ ভাসিয়ে স্মরণ করবেন বর্তমান উদ্যোক্তারা।বৃহস্পতিবার এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তারা আরও জানান, প্রতিবছর রথের শুভ দিনে খুঁটি পুজোর আয়োজন করা হয়। আসলে পুজোর আয়োজনের জন্য একটি কমিটি আছে ঠিকই, তবে ডোমেস্টিক এরিয়ার এই পুজো  একান্নবর্তী পরিবারের মতো। ডোমেস্টিক এরিয়া দুর্গাপুজো ও কালীপুজো কমিটি এবারের থিম হিসেবে তাই বেছে নিয়েছেন ‘অন্তরালে’। কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী বলেন, এবারের পুজো হচ্ছে প্রবীণদের উৎসর্গ করে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...