Wednesday, June 24, 2026

বৈদেশিক বাণিজ্যে ঘাটতি, সেপ্টেম্বরে দেশের রফতানি কমল ২.৬ শতাংশ

Date:

Share post:

বাণিজ্যে বসতে লক্ষ্মী। তবে মোদি জমানায় বৈদেশিক বাণিজ্যের হাল তথৈবচ। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতের রফতানি ২.৬ শতাংশ কমে দাঁড়াল ৩৪.৪৭ শতাংশ। যা গত বছরের একই মাসে ৩৫.৩৯ বিলিয়ন ডলার ছিল। পাশাপাশি আমদানিও কমেছে অনেকখানি।

শুক্রবার দেশের বাণিজ্য ক্ষেত্রে আমদানি ও রফতানি সংক্রান্ত একটি সরকারি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, সেপ্টেম্বর মাসে দেশের বাণিজ্য ঘাটতি ছিল ১৯.৩৭ বিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত রফতানি ৮.৭৭ শতাংশ কমে ২১১.৪ বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে। আমদানিও ১৫ শতাংশ কমে ৫৩.৮৪ বিলিয়ন ডলার হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে আমদানির পরিমাণ ছিল ৬৩.৩৭ বিলিয়ন ডলার। ছয় মাসে আমদানি ১২.২৩ শতাংশ কমে ৬২৩৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এপ্রসঙ্গে, বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল বলেন, “ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি’র জন্য আলোচনা চলছে এবং আমরা সমস্যাগুলি দূর করতে যা করনীয় সব করছি।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...