Tuesday, June 23, 2026

বেহালা ঠাকুরপুকুরের ডায়মন্ড হারবার রোডে ধ.স, আত.ঙ্কে এলাকাবাসী

Date:

Share post:

বেহালা ঠাকুরপুকুর বাজারের (Thakurpukur Market Area, Behala) কাছে রাস্তায় আচমকাই ধস নামল। আজ সকাল আটটা নাগাদ ঠাকুরপুকুরের ডায়মন্ড হারবার রোডের কাছে আচমকায় রাস্তার কিছু অংশ বসে যায়। বহুদিন ধরে ভূগর্ভস্থ পাইপ লাইনের কাজ চলার কারণে এই ধস (Landslide) বলে প্রাথমিকভাবে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ (Thakurpukur Police Station) এবং পুরকর্মীরা পৌঁছে সাদা বালি দিয়ে ধসে যাওয়া রাস্তা বোজানোর চেষ্টা করছেন বলে খবর।

পাইপ লাইনের কাজের জেরে ধস নামায় আপাতত এলাকায় জল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যেখানে ধস নামে সেই রাস্তার ধারেই CESC এর ইলেকট্রিক বক্স হেলে পড়েছে। বিপদ এড়াতে আপাতত এলাকায় ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করা হয়েছে।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...