Saturday, March 14, 2026

যারা বলেছিল দুর্গাপুজো হয় না, তারাই বাংলার পুজো উদ্বোধনে: শাহকে কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

একটা সময়ে বাংলায় বিভাজনের রাজনীতি করতে বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ তুলেছিলেন, বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। তাঁর সে দাবি যে সর্বৈব মিথ্যা ছিল তা প্রমাণ হয়ে গিয়েছে আগেই। আগামী ১৬ অক্টোবর শহরে এক পুজো উদ্বোধন করতে আসছেন তিনি। আর সেই ইস্যুতেই নাম না করে অমিত শাহকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলার শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে তিনি জানালেন, “যারা বলেছিল বাংলার দুর্গাপুজো হয় না, তারাই পুজো উদ্বোধন করতে বাংলায় আসছে। এটাই বাংলার দুর্গাপুজোর ঐতিহ্যের জয়।”

শনিবার জাগো বাংলার শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আগে পুজো ৪ দিনে সীমাবদ্ধ থাকত। তবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর জানান, পুজো যার যার উৎসব সবার। এখন মানুষ যে কোনও উৎসবে সামিল হয়ে আনন্দ উপভোগ করে।” এর পরই নাম না করে অমিত শাহ তথা বিজেপিকে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, “যারা বলেছিল বাংলার দুর্গাপুজো হয় না, তারাই পুজো উদ্বোধন করতে বাংলায় আসছে। এটাই বাংলার দুর্গাপুজোর ঐতিহ্যের জয়। এই সময়ে আমার মায়ের কাছে প্রার্থনা অশুভ শক্তির বিনাশ হোক ও শুভ শক্তির উদয় হোক।” রাজ্যবাসীকে বার্তা দিয়ে অভিষেক এদিন আরও বলেন, “পুজোর এই কটা দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আনন্দ করুন। আপনার আনন্দ অন্যদের নিরানন্দের কারণ না হয়। মুছে যাক গ্লানি শোক, সত্যের জয়ধ্বনি কল্লোলিত হোক।” এর পাশাপাশি দলের মুখপত্র জাগো বাংলার প্রশংসা করে অভিষেক বলেন, “পাঠকদের ভালোবাসা ছাড়া সম্পন্ন হত না জাগো বাংলার সাপ্তাহিক থেকে দৈনিকের এই সফর। আমরা এখনও পর্যন্ত কারও থেকে ১০ পয়সা সাহায্য নিইনি। ভারতবর্ষের এমন কোনও সংবাদপত্র নেই যারা এক পয়সা বিজ্ঞাপন না নিয়ে কাজ করে।”

উল্লেখ্য, একটা সময়ে বাংলার দুর্গাপুজো নিয়ে নোংরা রাজনীতিতে নেমেছিল বিজেপি। খোদ অমিত শাহ অভিযোগ তুলেছিলেন বাংলায় দুর্গাপুজো হয় না। তাঁর সুরে সুর মেলাতে দেখা গিয়েছিল বিজেপির অন্যান্য নেতাদের। যদিও বিজেপির সেই রাজনীতি বাংলার মানুষ মেনে নেয়নি। এরপর বিজেপির মুখে ঝামা ঘষে ইউনেস্কোর হেরিটেজ তকমা আদায় করে নিয়েছে বাংলার দুর্গাপুজো। শহরেরই এক পুজো উদ্বোধন করতে ১৬ অক্টোবর আসছেন খোদ অমিত শাহ। শাহদের সেই দ্বিমুখী চরিত্রের কথা স্মরণ করিয়ে নাম না করে তাঁকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...