Saturday, June 20, 2026

হাওড়ায় ভোজ্য তেলের গোডাউনে ভ.য়াবহ আ.গুন, ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন!

Date:

Share post:

মহালয়ার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire Break Out)। হাওড়ার (Howrah) ধুলাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভোজ্য তেল তৈরির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে বলে খবর। ইতিমধ্যেই দমকলের ১১ টি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কারখানার ভিতরে অনেক দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেড়ে গিয়েছে বলেই দমকল সূত্রে খবর।

আজ সকাল সাড়ে ৬টা নাগাদ সাঁকরাইলের ভগবতীপুরে ইমামি (Emami)ভোজ্য তেলের কারখানায় বিধ্বংসী আগুন লাগে।আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা করছেন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। কী করে আগুন লাগল তা স্পষ্ট না হলেও প্রাথমিক অনুমান শট সার্কিট থেকেই এই মারাত্মক কাণ্ড। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...