Saturday, April 4, 2026

আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ইজরায়েলের: বার্তা পুতিনের

Date:

Share post:

হামাসের নৃশংস হামলার বিরুদ্ধে আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ইজরায়েলের। যুদ্ধ পরিস্থিতির মাঝে এবার বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন প্যালেস্তাইনের পক্ষেও সমর্থন জানালেন তিনি। তাঁর কথায়, এই সমস্যা মেটানোর একমাত্র উপায় এটাই। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস) সম্মেলনে উপস্থিত হয়ে পুতিন বলেন, প্যালেস্তাইন ও ইজরায়েলের মধ্যে চলা সংঘাত মেটানোর জন্য শান্তিপূর্ণ আলোচনাই একমাত্র পথ। শান্তিপূর্ণভাবেই এই সমস্যা সমাধান করা উচিৎ।

ওই অনুষ্ঠানে দু’দেশের যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘এই যুদ্ধ পরিস্থিতিতে আলোচনার লক্ষ্য হওয়া উচিত জাতিসংঘের দুটি রাষ্ট্রীয় পরিকল্পনা বাস্তবায়ন করা। যার অর্থ পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র গঠন করা। ইজরায়েল অবশ্যই নির্মম হামলার মুখে পড়েছে। নিঃসন্দেহে আত্মরক্ষা করার অধিকার তাদের আছে।’ তিনি বলেন, “আমার মতে, এই ধরনের যুদ্ধ পরিস্থিতি মেটাতে দুটি স্বাধীন দেশ গঠন ছাড়া আর কোনো বিকল্প নেই।”

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুতিনের কিরগিজস্তান সফর ছিল পুতিনের প্রথম বিদেশ সফর। দুই দিনের এই সফরে সিআইএস শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। সেখানেই হামাস-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়ার মনোভাব স্পষ্ট করেন পুতিন। উল্লেখ্য, ২০২২ সালের প্রথম দিকে ইউক্রেনে সেনা নামানোর পর থেকে পুতিন খুব কমই রাশিয়ার বাইরে গেছেন। এই বিদেশ সফরের পর আগামী সপ্তাহে বেজিংয়ে তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামের অনুষ্ঠানে পুতিন যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...