Monday, February 9, 2026

মহার.ণের আগে বিনোদনের ওভারডোজ, শিল্পী তালিকায় নাম জুড়ল সুনিধি চৌহানের

Date:

Share post:

হাতে মাত্র কয়েক ঘন্টা তারপরই বিশ্বকাপের (CWC 2023) মহাযুদ্ধ শুরু হতে চলেছে। চির প্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তানের (Ind vs Pak) ২২ গজের লড়াই নিয়ে উন্মাদনা তুঙ্গে। একদিকে টিকিটের হাহাকার অন্যদিকে কালোবাজারি। তবে এসবের মধ্যে উৎসাহের এক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে প্রি-ম্যাচ সেরেমনি (Pre Match Ceremony)। স্টেডিয়ামে খেলা দেখতে আসা অতিথি তালিকার মতোই মঞ্চের অনুষ্ঠানের শিল্পী তালিকাও ক্রমাগত দীর্ঘ হচ্ছে। অরিজিৎ (Arijit Singh), সুখবিন্দর (Sukhvinder Singh), শঙ্কর মহাদেবনরা তো ছিলেনই, এবার সেখানেই জুড়ে গেল বলিউডের বিখ্যাত শিল্পী সুনিধি চৌহানের (Sunidhi Chauhan) নাম। শুক্রবার মঞ্চে রিহার্সাল করতেও দেখা গেল গায়িকাকে।

বিশ্বকাপের মেগা ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আজ। তবে ম্যাচের ওজন বাড়াচ্ছে প্রাক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিসিসিআইয়ের তরফে সূচিও প্রকাশ করা হয়েছে। সাধারণত খেলার ২ ঘণ্টার আগে স্টেডিয়ামে প্রবেশের অধিকার পান দর্শকরা। তবে এ বার তা বাড়িয়ে ৪ ঘণ্টা করা হয়েছে। দুপুর ১২.৩০ টায় শুরু হবে এই প্রি-ম্যাচ সেরেমনি। মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন থেকে শুরু করে সুখবিন্দর সিং,সুনিধি চৌহানরা। নাচের তালে সেলিব্রেশনের ঝড় তুলবেন তামান্না ভাটিয়া, রণবীর সিং। এমনকি শোনা যাচ্ছে বলিউডের দাবাং ভাইজান সলমনও থাকবেন মঞ্চে। অপেক্ষার কাউন্টডাউন শুরু।

spot_img

Related articles

আজকের রাশিফল: ১২ রাশি, কর্ম, অর্থ ও শিক্ষায় কার কেমন কাটবে দিন

কাজ, অর্থ আর শিক্ষার দিক থেকে কার ভাগ্যে কতটা আলো, তা জেনে নিন একটু অন্যরকম ছন্দে লেখা আজকের...

শওকতের বয়ান আসলে ‘আবেগ’, বিধায়কের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বঞ্চনাকেই দায়ী করলেন কুণাল

রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর যখন ঘরে ঘরে খুশির হাওয়া, ঠিক তখনই ভাঙড়ের বিধায়ক শওকত মোল্লার...

সংসদে বাংলার বঞ্চনার তথ্য পেশ: সোমবার বাজেট বক্তৃতা অভিষেকের

একের পর এক কেন্দ্রীয় বাজেট পেশ হয়। বাংলার প্রতি সদয় হয় না কেন্দ্রের মোদি সরকার। নতুন কোনও প্রকল্প...

গম্ভীরের গৃহে নৈশভোজ সূর্যদের, ভারতীয় দল নিয়ে বড় বয়ান সৌরভের

টি-টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup )প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। এবার মিশন নাবিবিয়া।  বৃহস্পতিবার দিল্লির অরুণ...