Sunday, June 7, 2026

ইজরায়েল থেকে বিশেষ বিমানে দিল্লিতে ফিরলেন আরও ১৯৭ জন ভারতীয়

Date:

Share post:

যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল থেকে উদ্ধার করে আনা হল আরও ভারতীয়দের। রবিবার ভোরে দেশের মাটি স্পর্শ করল ইজরায়েল ফেরত চতুর্থ বিমান। কেন্দ্রীয় সরকারের অপারেশন অজয়ের অধীনেই ইজরায়েল থেকে আরও ১৯৭ জন ভারতীয়কে বিশেষ চার্টার বিমানে দিল্লিতে ফিরিয়ে আনা হল। এ দিন তাঁদের বিমানবন্দরে স্বাগত জানাতে যান কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর। বিশেষ বিমানে করে যারা ফিরে এসেছেন, তাদের হাতে ভারতের জাতীয় পতাকা তুলে দেন।

বুধবারই কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইজরায়েলে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে অপারেশন অজয়ের ঘোষণা করেন। বৃহস্পতিবার প্রথম বিমানে ইজরায়েল থেকে দেশে ফেরেন ২১২ জন। এরপরে দ্বিতীয় বিমানে ২৩৫ জন ভারতীয়কে ইজরায়েল থেকে ফিরিয়ে আনা হয় শুক্রবার। রবিবার ভোরে আরও ১৯৭ জনকে ফিরিয়ে আনা হল ভারতে।

আরও ২৭৪ জন ভারতীয়কে নিয়ে শনিবারই রাত ১১টা ৪৫ মিনিটে তেল আভিভ থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে। এই নিয়ে মোট ৯১৮ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হল। ইজরায়েলে প্রায় ১৮ হাজার ভারতীয় রয়েছেন বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...