Tuesday, June 16, 2026

সুরুচি সংঘের প্রতিমা–মণ্ডপ সংরক্ষণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

স্পেনে থাকাকালীন হোয়াটসঅ্যাপ বার্তায় দুর্গাপুজোর থিম শুনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ১ ঘণ্টা ৫৭ মিনিট সময় নিয়ে সেখান বসেই গান লিখে, সুর দিয়ে, নিজে গেয়ে পাঠান তিনি। আর মহালয়ার দিন মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করেন। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে সুরুচি সংঘের থিম সংয়ের নেপথ্য ঘটনা প্রকাশ্যে আনেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

বাংলার লোকশিল্প–হস্তশিল্প–কুটিরশিল্প নিয়েই এবার তৈরি হয়েছে সুরুচি সংঘের মণ্ডপ। সেটা দেখতে চান মুখ্যমন্ত্রী। এই বছর বাংলার নানা জেলার লোকশিল্প, হস্তশিল্পের মধ্যে যে বৈচিত্র আছে সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তিনমাস ধরে কাজ করেছেন গ্রামবাংলার গুণী শিল্পীরা। বাঁশ–বেত, গুলঞ্চ লতা, কাপড়–সুতো দিয়ে তৈরি হয়েছে গ্রামের ঢ্যাপা পুতুল প্রতিমা। বাঁকুড়ার পাঁচমুড়ার টেরাকোটা ঘোড়া, বর্ধমানের কাঠের পুতুল, বীরভূমের চদর বদর শিল্প থাকছে। মণ্ডপ তৈরী হয়েছে পুরুলিয়ার আউশ ধানের শীষ, সবং গ্রামের খাগড়াকাঠি, উত্তর ২৪ পরগনার মাছ ধরার পলো দিয়ে। দেওয়ালে ভিতরে শোলা ও লতার নানা কাজ রয়েছে। মাতৃপ্রতিমা তাম্রবর্ণের সনাতনী রূপ । কাপড় কেটে তৈরি নানা রঙের পটচিত্র, পুরুলিয়ার জুন ঘাসে বোনা ঝাড়বাতি এবং ঝাড়গ্রামের পাঁচি গামছার শিল্প মানুষের মন ছুঁয়ে যাবে।

অরূপ বিশ্বাসকে এই মণ্ডপ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ‘শহরে দুর্গাপুজো দেখতে আসা বিদেশি পর্যটক এবং ইউনেস্কোর প্রতিনিধিরা এলে এই তালপাতার পাখায় হাওয়া দিতে হবে। মাটির ভাঁড়ে চা খাওয়াবে। বাইরের পুতুলগুলি এবং প্রতিমা সংরক্ষণ করবে। পুজো হয়ে গেলে আমায় দুটো পাখা দিয়ে যাবে।’

প্রসঙ্গত, সুরুচির থিম সং এবার ‘মা’‌। তোর একই অঙ্গে এত রূপ’ গানের কথা ও সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন অরূপ বিশ্বাস বলেন, ‘আপনার সশরীর উপস্থিতি ছাড়া সুরুচির পুজো হয় না’। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ‘ভাবিস না, ঠিক দেখা হবে কার্নিভালে।’

 

আরও পড়ুন- ‘শাহিন যে দারুণ বোলার নয় এটা সবাইকে মেনে নিতেই হবে’, ভারত-পাক ম‍্যাচের পর বললেন শাস্ত্রী

 

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...