Saturday, June 27, 2026

বাবরকে বিরাট জার্সি উপহার, ঘটনায় ক্ষুব্ধ আক্রম

Date:

Share post:

গতকাল একদিনের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। বাবর আজমদের ৭ উইকেটে হারায় রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এই ম‍্যাচের পরই পাক অধিনায়ককে বিশেষ উপহার দেন বিরাট কোহলি। ক‍্যামেরায় দেখা যায় বাবর আজমকে নিজের সই করা জার্সি উপহার দেন কোহলি। সেই জার্সি নেন বাবর। সেই মুহূর্ত নিমিষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় এই মুহুর্তের প্রশংসা করলেও বাবরের এমন কাজে একেবারেই খুশি নন প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রম।

এই নিয়ে পাকিস্তানের এক টিভি চ্যানেলের শোয়ে ওয়াসিম আক্রম ক্ষোভের সুরে বলেন, “প্রত্যেকে এই ভিডিও বারবার করে দেখাচ্ছে। কিন্তু এমন খারাপ খেলার পর যখন সমর্থকরা হতাশ, তখন এইসব কাজ অন্দরমহলে করাই ভালো, খোলা মাঠে এসব করা ঠিক নয়। ভিডিওটি দেখার পর আমি সবাইকে এটাই বলেছি। এই দিনে এসব করা উচিত নয়। যদি তোমার এই কাজ করতেই হয়, তোমার মামার ছেলে যদি কোহলির জার্সি পেতে চায়, তাহলে ড্রেসিংরুমে ম্যাচের শেষে এসব করো।

গতকাল ম্যাচ শেষে দু’দলের বেশ কয়েক জন ক্রিকেটারকে নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায়। বিরাট প্রথমে শাদাব খান ও তারপর বাবরের সঙ্গে কথা বলেন। বাবরের সঙ্গে কথা বলার ফাঁকেই নিজের একটি জার্সি নিয়ে আসেন বিরাট। সেটি বাবরের হাতে দেন তিনি। বাবরকেও হাসি মুখে সেই জার্সি নিতে দেখা যায়। তার পরেও বেশ কিছু ক্ষণ কথা বলেন তাঁরা।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...