Tuesday, April 7, 2026

ইজরায়েল-হামাস যু.দ্ধের আঁচ মার্কিন মুলুকেও! ৬ বছরের শিশুকে কু.পিয়ে খু.ন বৃদ্ধের

Date:

Share post:

ইজরায়েল-হামাস যুদ্ধের আঁচ গিয়ে পড়ল আমেরিকাতেও। মার্কিন মুলুকে এক ৬ বছরের শিশুকে নৃশংস ভাবে খুন করল এক বৃদ্ধ। শিশুটির অপরাধ সে ‘মুসলিম’ ধর্মালম্বী। ছুরি দিয়ে ২৬ বার কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ওই বৃদ্ধের ছুরির হামলা থেকে রেহাই পাননি শিশুটির মাও। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকেই হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। তার মা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, ঘটনাটি শিকাগোর থেকে ৬৪ কিলোমিটা দূরের একটি এলাকার। অভিযুক্ত ওই বৃদ্ধের নাম জোসেফ কসুবা। তার বাড়িতেই ভাড়া থাকতেন ৩২ বছর বয়সি ওই মহিলা এবং তাঁর ৬ বছরের পুত্র সন্তান। এদিকে, ৭১ বছর বয়সী অভিযুক্ত জোসেফকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। জোসেফকে জেরা করে পুলিশ জেনেছে, ইজরায়েল-হামাস যুদ্ধের পরিপ্রেক্ষিতে ‘প্রতিশোধ’ নিতেই এই হামলা চালায় সে। হামলায় জখম মা এবং তার সন্তান কোন দেশের নাগরিক, সেই সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ।

তবে মার্কিন-ইসলামিক রিলেশন কাউন্সিল দাবি করেছে, আক্রান্তরা প্যালেস্তিনীয় আমেরিকান। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন বাড়ির বেডরুমে সেই মহিলা এবং শিশুটির ওপর হামলা চালায় জোসেফ। জখম অবস্থায় কোনও রকমে ফোন তুলে ‘৯১১’ ইমারজেন্সি নম্বরে ডায়াল করেন মহিলা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, বেডরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সেই মহিলা ও তাঁর সন্তান। এদিকে, ওই বাড়ির সামনেই নির্বিকার ভাবে বসে ছিল অভিযুক্ত জোসেফ।

 

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...