Tuesday, June 23, 2026

মাত্র ২৬ বছর বয়সেই থামল ল.ড়াই! প্র.য়াত প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী (Former Miss World Contestant) শেরিকা ডি আরমাস (Sherika De Armas)। যিনি ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ের (Uruguay) হয়ে প্রতিনিধিত্ব করেন। জানা গিয়েছে, গত ১৩ অক্টোবর মাত্র ২৬ বছর বয়সেই জরায়ুর ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মারা যান তিনি। তাঁর মৃত্যুতে উরুগুয়ে এবং সারা বিশ্বে শোকের ছায়া। মডেলিংয়ের পাশাপাশি নিজের মেকআপ সংস্থাও চালু করেছিলেন উঠতি তারকা। ক্যানসার আক্রান্ত শেরিকা একটি ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ছিলেন যা ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসা করে।

২৬ বছর বয়সী মডেল চিনে আয়োজিত ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় টপ ৩০-এ ছিলেন না। তবে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মাত্র ১৮ বছর বয়সীদের মধ্যে একজন ছিলেন। সেই সময় এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সবসময়ই মডেল হতে চেয়েছিলাম, তা বিউটি মডেল হোক, বিজ্ঞাপনের মডেল হোক বা ক্যাটওয়াক মডেল হোক। আমি ফ্যাশন সম্পর্কিত সবকিছুই পছন্দ করি এবং আমি মনে করি যে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া যেকোনও মেয়ের স্বপ্ন মিস ইউনিভার্সে সুযোগ পাওয়া। চ্যালেঞ্জে পরিপূর্ণ এই অভিজ্ঞতায় থাকতে পেরে আমি খুবই খুশি।

শেরিকার ভাই মেক ডি আরমাস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর নারীদের একজন। তিনি এই বিশ্বের গর্ব।

 

 

 

 

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...