Monday, April 6, 2026

যোগীরাজ্যে সাবান তৈরির কারখানায় ভ.য়াবহ বি.স্ফোরণ, মৃ.ত ৪

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণ যোগীরাজ্যে। মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের মিরুটের একটি সাবান তৈরির কারখানার গোডাউনে বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন পাঁচজন।ঘটনার বিষয়ে মিরুটের জেলাশাসক দীপক মিনা জানিয়েছেন, ‘সাবান তৈরির কারখানায় বিস্ফোরণটি ঘটেছে। এই দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। পাঁচ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। আহতরা এখন বিপদমুক্ত।’ তবে কিভাবে এই বিস্ফোরণ ঘটল তার সঠিক কারণ জানা যায়নি। এই প্রসঙ্গে জেলাশাসক বলেন, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, যন্ত্রপাতিতে কোনও রাসায়নিক ব্যবহারের ফলে এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

তবে বিস্ফোরণের প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তারা এই কারখানার শ্রমিক ছিলেন। তবে যারা মারা গিয়েছেন সকলে পুরুষ ও প্রত্যেকেই সাবালক।দুর্ঘটনার খবর পেয়ে নিহত ও আহতদের পরিবারের সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জেলা আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন। একইসঙ্গে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানোর নির্দেশও দেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

 

 

 

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...